News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় চতুর্থ দফায় ছয়টি লোকসভা এবং ৪১ বিধানসভা কেন্দ্রে ভোট সোমবার
Image

ওডিশায় চতুর্থ দফায় ছয়টি লোকসভা এবং ৪১ বিধানসভা কেন্দ্রে ভোট সোমবার

ভুবনেশ্বর, ২৮ এপ্রিল (হি.স.) : বিজেপির রাজনৈতিক আগ্রাসন থেকে নিজের গড় বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন বিজেডি সুপ্রিমো তথা ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সোমবার গোটা দেশের সঙ্গে চতুর্থ দফার ভোটগ্রহণ হবে ওডিশায়। ছয়টি লোকসভা কেন্দ্রের জন্য ভোটগ্রহণ হবে ওডিশায়। লোকসভা নির্বাচনের পাশাপাশি একই সঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে। সোমবার ৪১টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে।

ছয়টি লোকসভা এবং ৪১টি বিধানসভা কেন্দ্র ভোটগ্রহণ শান্তিপূর্ণ করার জন্য অঙ্গীকারবদ্ধ জাতীয় নির্বাচন কমিশন। ১০,৭৯২ বুথে হবে ভোটগ্রহণ। ছয়টি লোকসভা কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হবে ৫২ জন প্রার্থীর। অন্যদিকে ৪১টি বিধানসভা কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হবে ৩৩৬ জন প্রার্থীর। রাজ্যের ৯৫,১৪,৮৮৩ ভোটার এই নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। যে ছয়টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে সেগুলি হল ময়ূরভঞ্জ (তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত), বালাসোর, ভদ্রক (তপশিলি জাতির জন্য সংরক্ষিত), জাজপুর (তপশিলি জাতির জন্য সংরক্ষিত), কেনদ্রাপাড়া এবং জগতসিংপুর(তপশিলি জাতির জন্য সংরক্ষিত)।

২০১৪ সালের নির্বাচনে এই ছয়টি লোকসভা কেন্দ্র নিজেদের দখলে রেখেছিল বিজেডি। অন্যদিকে গত নির্বাচনে ৪১টি বিধানসভা আসনের মধ্যে ৩৭টি আসন নিজেদের দখলে রেখেছিল বিজেডি। কিন্তু এবার পরিস্থিতি একেবারে আলাদা। ওডিশায় বিজেডি-কে জোর টক্কর দিতে মরিয়া বিজেপি। রাজ্য প্রচার চালিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। একাধিক নির্বাচনী প্রচারে এসে রাজ্যে বিজেপি সরকার গড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খনি মাফিয়া এবং চিটফাণ্ড ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিরুদ্ধে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যে সকল হেভিওয়েট প্রার্থীর ভাগ্য সোমবার নির্ধারণ হবে তাঁরা হলেন বৈজন্ত পান্ডা, প্রতাপ সারাঙ্গী, রবীন্দ্র কুমার জেনে এবং অভিনব মোহান্তি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top