News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটির ভবিষ্যৎ কি হবে আলোচনায় বসলেন দলীয় নেতৃত্ব
Image

আইপিএফটির ভবিষ্যৎ কি হবে আলোচনায় বসলেন দলীয় নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ লোকসভা নির্বাচন নিয়ে বৈঠকে বসল আইপিএফটি৷ শুক্রবার আগরতলায় দলের নেতৃত্বরা এই বৈঠকে উপস্থিত ছিলেন৷ এই বৈঠক মূলতঃ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুফল ও কুফল পর্যালোচনা করা৷ শাসক জোট শরিক আইপিএফটি পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা আসনে আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ তাতে দলের কতটা লাভ বা ক্ষতি হয়েছে এই বিষয়গুলি আলোচনায় উঠে এসেছে এদিনের বৈঠকে৷


এদিন, দলের সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা, সাধারণ সম্পাদক তথা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, মঙ্গল দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব বৈঠকে উপস্থিত ছিলেন৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী ৪ঠা মে কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে৷ ওই বৈঠকেও এসব বিষয় নিয়ে আলোচনা হবে৷
দলের মধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে পশ্চিম ত্রিপুরা আসনে আইপিএফটির ফলাফল ততটা সন্তোষজনক হবে না৷ যদিও পূর্ব ত্রিপুরা আসনে দলের একাংশের দাবি জয়ী হবে দলীয় প্রার্থী৷ তবে, আরেকটি অংশের দাবি সুবিধাজনক অবস্থা হবে না আইপিএফটির৷ এই পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ কি হবে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সেই বিষয়ে দলের মধ্যে জোর আলোচনা চলছে৷ তাছাড়া, লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলার মধ্যেই দলের মধ্যে ভাঙ্গন দেখা দিয়েছে৷ এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে এদিন৷


বিজেপির সাথে সরকারে থাকার পরও আইপিএফটি এবারের লোকসভা নির্বাচনে পৃথক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ তাতে দলের কতটা লাভ হয়েছে বা ক্ষতিই বা কি হয়েছে সেপ্রশ্ণ উঠেছে৷ লোকসভা নির্বাচনের পর দলের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top