News Flash

  • Home
  • Uncategorized
  • কুৎসার বিরুদ্ধে সরব সস্ত্রীক মুখ্যমন্ত্রী থানায় মামলা, নিন্দা জানাল বিজেপিও
Image

কুৎসার বিরুদ্ধে সরব সস্ত্রীক মুখ্যমন্ত্রী থানায় মামলা, নিন্দা জানাল বিজেপিও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে কুৎসা রটানোর বিরুদ্ধে আগরতলায় পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি৷ এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীও৷ বিজেপি-র ত্রিপুরা প্রদেশ কমিটি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটানোর সঙ্গ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে৷


প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীর মধ্যে সাংসারিক ঝামেলা শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রীর স্ত্রী বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন, এমন খবর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷
কোনও ধরনের পারিবারিক অশান্তি নেই, ফলে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের প্রশ্ণই আসে না৷ ইতিমধ্যে পরিষ্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের স্ত্রী নীতি দেব৷ ভুয়ো তথ্যের ভিত্তিতে একটি ডিজিটাল সংস্করণে এবং পরে তা রাজ্যের বিরোধী সিপিএম তাঁদের পারিবারিক অশান্তি সম্পর্কে মিথ্যা খবর প্রকাশ করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিপ্লব-জায়া নীতি দেব৷


নীতি তাঁর ফেসবুক পেজে লিখেছেন, যে খবর প্রচার করা হচ্ছে তা মোটও সত্য নয়৷ একাংশ রাজনৈতিক নেতা নিজেদের স্বার্থ স্বিদ্ধির জন্য এমন কুরুচিকর খবর প্রকাশ করে নিজেদের নোংরা, বিকারগ্রস্ত মানসিকতার পরিচয় দিচ্ছেন৷ সাধারণ মানুষের প্রতি নীতি দেবের আহ্বান, এ ধরনের অন্তঃসারশূন্য মস্তিষ্কপ্রসূত খবরে বিশ্বাস না করবেন না৷ তাছাড়া বিবাহবিচ্ছেদ সম্পর্কে যে-সব তথ্য খবরের সঙ্গে প্রকাশ করা হয়েছে সেগুলোকে অকাট্য ভুয়ো বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেছেন নীতি৷ বলেছেন, এ খবর প্রকাশ করে তাঁদের ভাবমূর্তি কালিমালিপ্ত করার অপচেষ্টা করছে অশুভ শক্তি৷
ঘটনার সূত্রপাত আজ সকালে কলকাতা থেকে প্রকাশিত একটি প্রভাতি দৈনিক পত্রিকার ইন্টারনেট সংস্করণের এক খবরে৷ খবরের শিরোনাম এ-রকম, গার্হস্থ্য হিংসার অভিযোগে আদালতে বিপ্লব দেবের স্ত্রী, বিপাকে মুখ্যমন্ত্রী৷ মুহূর্তের মধ্যে সংবাদপত্রের লিঙ্কটি ভাইরাল হতে থাকে৷ এমন-কি ত্রিপুরা রাজ্য সিপিআইএম-এর অফিশিয়াল পেজেও এ সম্পর্কে নানান মন্তব্য করা হয়৷ শুরু হয় নানা কুৎসা সংবলিত মতামত৷ বিরোধী অনেক রাজনৈতিক নেতাও বিভিন্ন ভাবে কটূক্তি তাদের পেজে দিতে করেন৷
কিন্তু নীতি দেবের পরিষ্কার জবাব, এ ধরনের কিছুই হয়নি৷ সব গুজব৷ মিথ্যা, মনেগড়া কুরুচিকর খবরে কাউকে বিভ্রান্ত না হওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রীর পত্নী নীতি৷


এ ঘটনায় বিজেপির বনমালীপুর মণ্ডল সভাপতি দীপক কর পশ্চিম আগরতলা থানায় জনৈক অনুপম পাল এবং অন্যান্যদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটানোর দায়ে অভিযোগ দায়ের করেছেনন৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি ৪৬৪ / ৪৬৯ / ৫০১ / ১২০ ধারায় মামলা রুজু করেছে৷ ইতিমধ্যে পুলিশের সাইবার ক্রাইম শাখা মামলার তদন্তও শুরু করেছে৷
এদিকে, মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে জড়িয়ে কুৎসা রটানোর ঘটনায় বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির প্রধান মুখপাত্র ডা. অশোক সিনহা তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন৷ তিনি আজ সাংবাদিক সম্মেলনে বলেন, বিজেপি-র বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র অনেক দিন ধরেই চলছে৷ কিন্তু, কারোর ব্যক্তিগত জীবন নিয়ে এ-ধরনের কুৎসিত মিথ্যা প্রচার আশা করিনি কখনও৷ তিনি এ ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, ভুল কাগজ দেখিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে৷ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ সোশাল মিডিয়ায় যারা এ-ধরনের কুৎসা প্রচার করছেন তাঁরা শাস্তি পাবেনই৷ বলেন, কতিপয় সরকারি কর্মচারীও এর সঙ্গে জড়িত রয়েছেন৷ তাঁরাও ছাড় পাবেন না৷ তিনি বলেন, শালীনতা বজায় রেখে রাজনীতি করা উচিত৷
এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ও তাঁর পরিবারকে জড়িয়ে আজ বিভিন্ন সংবাদ মাধ্যম, ওয়েবমিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় যে কুৎসামূলক সংবাদ প্রকাশিত হয়েছে সেইসব সংবাদ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে৷ মুখ্যমন্ত্রী এ ধরনের সংবাদের তীব্র নিন্দা করে বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন, কুরুচিপূর্ণ এবং উদ্দেশ্যপ্রণোদিত৷ এ বিষয়ে আজ এফআইআর দায়ের করা হয়েছে৷
এ ধরনের সংবাদ তাঁর ব্যক্তিগত ভাবমূর্তিকে ক্ষুণ্ণ্ করার গভীর ষড়যন্ত্র বলে তিনি মন্তব্য করেন৷ এ ধরনের মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হতে তিনিও রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top