News Flash

  • Home
  • Uncategorized
  • আইএস জঙ্গিদের গোপন ডেরায় অভিযান শ্রীলঙ্কা সেনার, রাতভর গুলির লড়াইয়ে খতম ১৫
Image

আইএস জঙ্গিদের গোপন ডেরায় অভিযান শ্রীলঙ্কা সেনার, রাতভর গুলির লড়াইয়ে খতম ১৫

কলম্বো, ২৭ এপ্রিল (হি.স.): কিছুদিন আগে সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়েছিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা| গত ২১ এপ্রিল ধারাবাহিক বিস্ফোরণে অকালেই প্রাণ হারিয়েছেন অনন্তপক্ষে ৩৫৯ জন| সন্ত্রাসবাদী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠন| ধারাবাহিক বিস্ফোরণের পর থেকেই শ্রীলঙ্কায় শুরু হয় সন্দেহভাজন জঙ্গিদের ধরপাকড়| এমতাবস্থায় বড়সড় সাফল্য পেল শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী| ইসলামিক জঙ্গিদের গোপন ডেরার রাতভর অভিযান চালিয়ে ১৫ জনকে খতম হয়েছে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী| এ ব্যাপারে শনিবার সকালে শ্রীলঙ্কা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে দ্বীপরাষ্ট্রের রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে কালমুনাইয়ে অভিযান চালায় শ্রীলঙ্কা সেনা ও পুলিশের যৌথবাহিনী| সেখানে একটি নির্মীয়মান বাড়িতে আশ্রয় নিয়েছিল ইসলামিক জঙ্গিরা|

গভীর রাতে গাড়িটিকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| নিরাপত্তা বাহিনীর গতিবিঝি বুঝতে পারা মাত্রই জঙ্গিরা গুলি চালায়| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়| দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে তিন আত্মঘাতী বোমারু রীতিমতো চাপে পড়ে যায়| বেগতিক বুঝে বোমারুরা নিজেদেরই বিস্ফোরণে উড়িয়ে দেয়| সেই বিস্ফোরণে বাড়ির ভিতরে থাকা তিন মহিলা ও ছ’টি শিশুর মৃত্যু হয়| বাকি তিনটি আত্মঘাতী জঙ্গিকে গুলি করে মারে নিরাপত্তা বাহিনী| শ্রীলঙ্কা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের মাঝে পড়ে একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে|

গত ২১ এপ্রিল ধারাবাহিক বিস্ফোরণের পর রক্তে ভিজে গিয়েছিল শ্রীলঙ্কার মাটি| পর পর শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠা তিনটি গির্জা ও চারটি বিলাসবহুল হোটেল| ‘রক্তাক্ত’ শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা ক্রমশই লাফিয়ে লাফিয়ে বাড়ছে| ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় শ্রীলঙ্কায় এখনও পর্যন্ত ৩৫৯ জনের মৃত্যু হয়েছে| তাঁদের মধ্যে ৩৯ জনই বিদেশি নাগরিক| এছাড়াও জখম ও আহতের সংখ্যা প্রায় ৫০০ জন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top