News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন দায়িত্ব পেলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী, শিবসেনার “উপনেতা” হলেন প্রাক্তন কংগ্রেস মুখপাত্র
Image

নতুন দায়িত্ব পেলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী, শিবসেনার “উপনেতা” হলেন প্রাক্তন কংগ্রেস মুখপাত্র

মুম্বই, ২৭ এপ্রিল (হি.স.): মুম্বইয়ের মাতোশ্রীতে শিবসেনার কার্যালয় থেকে দলের “উপনেতা”-র পদে প্রিয়াঙ্কা চতুর্বেদীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল শনিবার। এর আগে গত ১৯ এপ্রিল শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের উপস্থিতিতে শিবসেনায় যোগ দিয়েছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র প্রাক্তন মুখপাত্র প্রিয়াঙ্কা। শিবসেনায় যোগদানের দিনই তিনি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে পদত্যাগপত্র পেশ করেছিলেন। মূলত, দলগত কারণ এবং দলের কয়েকজন নেতার সঙ্গে মতবিরোধ ও সংঘাতের পর এবং নিজের আত্মসম্মান বজায় রাখতে কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দিয়েছেন বলে জানিয়েছিলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী।

দলবদলের সপ্তাহখানেক পরই এদিন “উপনেতা” হিসেবে তাঁর নাম ঘোষণা করল শিবসেনা। এর আগে কংগ্রেসে থাকাকালীন বিজেপি সাংসদ স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করা প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান, “ভাল করে লক্ষ্য করলে দেখবেন কেন্দ্রীয় সরকারের কোনও ভুল-ত্রুটি দেখলে গত পাঁচ বছরে শিবসেনাও তার প্রতিবাদ করতে পিছপা হয়নি। আর আমি ওই গান গাইতে থাকব (কিঁউকি মন্ত্রী ভি কভি গ্র্যাজুয়েট থি)।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top