News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় জোড়া মৃতদেহ উদ্ধার অঘোষিত বন্ধ মহকুমা জুড়ে
Image

গন্ডাছড়ায় জোড়া মৃতদেহ উদ্ধার অঘোষিত বন্ধ মহকুমা জুড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ জোড়া খুনের ঘটনায় উত্তপ্ত ত্রিপুরার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা৷ বৃহস্পতিবার গভীর রাতে আমবাসা-গন্ডাছড়া সড়কের ভগীরথ কলোনি এলাকায় দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়৷ এই ঘটনায় সকাল থেকে কার্যত বনধের পরিবেশ বিরাজ করছে গন্ডাছড়ায়৷ সমস্ত দোকানপাট বন্ধ৷ এমনকি যানবাহন চলাচলও প্রায় বন্ধ হয়ে রয়েছে৷ পুলিশ এই খুনের কিনারা করতে না পারলেও, তদন্ত শুরু করেছে৷


গন্ডাছড়া থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত একটা নাগাদ আমবাসা-গন্ডাছড়া সড়কে ভগীরথ কলোনি এলাকায় দুটি মৃতদেহ পড়ে রয়েছে বলে খবর আসে৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে৷ পুলিশের বক্তব্য, মৃতদেহ দুটি শনাক্ত হয়েছে৷ তাঁরা হরিপুর এলাকার বাসিন্দা তপন দাস (৩০) এবং তারাবন কলোনির বাসিন্দা জাইসা ত্রিপুরা (৩২)৷ দু’’জনই পেশায় অটো চালক৷
পুলিশ জানিয়েছে, দুজনকেই নৃশংসভাবে খুন করা হয়েছে৷ তাঁদের মাথা থেঁতলে দেওয়া হয়েছে৷ পুলিশের কথায়, মৃতদেহের পাশেই একটি লাঠি উদ্ধার হয়েছে৷ তাছাড়া, মৃতদেহ থেকে কিছুটা দূর পর্যন্ত রক্তের ছাপ পাওয়া গিয়েছে৷ ফলে, তাঁদের খুন করে ওখানে ফেলে রাখা হয়েছে কিনা তা-ও তদন্ত করছে পুলিশ৷
জানা গেছে, বুধবার তাঁরা আমবাসা গিয়েছিলেন৷ রাতেই তাদের ফেরার কথা ছিল৷ কিন্তু, গন্ডাছড়ায় আইপিএফটি-র অবরোধের কারণে তাঁরা ফিরতে পারেননি৷ বৃহস্পতিবার বিকেলে অবরোধ উঠে যাওয়ার পর তারা বাইকে চেপে বাড়ি ফেরার জন্য রওনা দেন৷ তাঁদের পরিবারের সদস্যদের কাছ থেকে এই তথ্য মিলেছে৷ কিন্তু, আমবাসা থেকে রওনা দেওয়ার পর তাঁদের আর কোনও খবর পাওয়া যায়নি বলে জানান নিহত জইসা ত্রিপুরার পরিবারের জনৈক সদস্য৷ পুলিশ জানিয়েছে, পাশের জঙ্গলে বাইকটি অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে৷ এদিকে, মৃতদেহ দুটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে আজ৷ পুলিশ জানিয়েছে, ডগ স্কোয়াড এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখেছেন৷ তবে খুনের প্রকৃত কারণ এখনও বের করা সম্ভব হয়নি৷
জোড়া খুনের ঘটনায় সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে সমগ্র গন্ডাছড়া মহকুমা৷ দোকানপাট, যান চলাচল বন্ধ৷ স্থানীয়দের বক্তব্য, আতঙ্ক ও বিক্ষোভের কারণেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান-সহ যান চলাচল বন্ধ রাখা হয়েছে৷ এদিকে, বিজেপি এবং আইপিএফটি উভয়েই নিহত দুই ব্যক্তি তাদের সমর্থক বলে দাবি করেছে৷ তাতে, এই ঘটনাটি রাজনৈতিক খুন কিনা সেই প্রশ্ণও উঠেছে৷ কারণ, পোলিং এজেন্টকে মারধরের ঘটনায় অবরোধ এবং থানায় মামলা নিয়ে রাজনৈতিক পারদ ক্রমশ ঊর্ধমুখী৷ এরইমধ্যে জোড়া খুনের ঘটনায় গন্ডাছড়া মহকুমার পরিস্থিতি আরও উত্তপ্ত করে দিয়েছে৷ পুলিশ জানিয়েছে, এই খুনের সাথে জড়িত এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ তবে তদন্ত জোড়কদমে চলছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top