News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গ থেকে পদ্মফুল পাঠান, নয়া ভারত গড়ার সাথে নয়া বাংলা উপহার দেবেন মোদী : বিপ্লব
Image

পশ্চিমবঙ্গ থেকে পদ্মফুল পাঠান, নয়া ভারত গড়ার সাথে নয়া বাংলা উপহার দেবেন মোদী : বিপ্লব

আরামবাগ, ২৬ এপ্রিল (হি.স.) : পশ্চিমবঙ্গ থেকে পদ্মফুল পাঠান, নরেন্দ্র মোদী নয়া ভারত গড়ার পাশাপাশি আপনাদের নয়া বাংলা উপহার দেবেন৷ লোকসভা নির্বাচনের প্রচারে আরামবাগে দাঁড়িয়ে এভাবেই স্বপ্ণ ফেরি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ তাঁর কথায়, বাংলার মানুষ মা-মাটি-মানুষ স্লোগানে বিশ্বাস করেছিলেন ৷ কিন্তু, তৃণমূল নেত্রী নির্দয়ী মানসিকতা নিয়ে শুধু গুণ্ডারাজ চালিয়েছেন৷ তাঁর দাবি, এই নির্বাচন বাংলার মুক্তির নির্বাচন৷

লোকসভা নির্বাচনে ঝড়ো প্রচারে অংশ নিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ দু-দিনে দফাওয়ারি প্রচারে তৃণমূল কংগ্রেস-সহ কমিউনিস্টদেরও তিনি চাঁচাছোলা ভাষায় বিঁধেছেন৷ সাথে তুলে ধরেছেন, নরেন্দ্র মোদীর শক্তিশালী নেতৃত্বে দেশ নতুন দিশায় এগিয়ে চলেছে৷ জোর গলায় দাবি করেছেন, দেশ পরিচালনার ক্ষমতা শুধু নরেন্দ্র মোদীর রয়েছে৷

শুক্রবার বিপ্লব দেব পশ্চিমবঙ্গের আরামবাগে বিজেপি প্রার্থী তপনকুমার রায়ের সমর্থনে জনসভায় অংশ নেন৷ বক্তব্য পেশ করতে গিয়ে তিনি তৃণমূল নেত্রীকে হুঁশিয়ারি দেন, ত্রিপুরায় টানা ২৫ বছরের বাম শাসনের পতন হয়ে গিয়েছে৷ পশ্চিমবঙ্গে তৃণমূলের আয়ু মাত্র সাত বছর৷ তাঁর কথায়, লোকসভা নির্বাচনের পর পৌণে দু-বছর সময় বাকি থাকবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ৷ বিদ্রুপ করে বিপ্লব বলেন, তৃণমূলের বিদায়ে এক বছর সময়ই যথেষ্ট ৷ তাঁর দাবি, ২০ বছরের মুখ্যমন্ত্রী বিদায় হয়েছেন ত্রিপুরায় ৷ ফলে, পশ্চিমবঙ্গেও তৃণমূলের বিদায় অসম্ভব নয় ৷

বিপ্লবের কথায়, বাংলার মানুষ মা-মাটি-মানুষ স্লোগানে বিশ্বাস করেছিলেন ৷ ৩৪ বছরের বাম জমানার পরিবর্তনে নতুন বাংলার স্বপ্ণ দেখেছিলেন৷ কিন্তু, তৃণমূল নেত্রী নির্দয়ী মানসিকতা নিয়ে গুণ্ডারাজ চালিয়েছেন৷ বিপ্লবের কটাক্ষ, ত্রিপুরায় কমিউনিস্টরাও অহংকারী হয়ে উঠেছিলেন৷ দুই বছরে সেখানে সমস্ত অহংকার ধবংস হয়ে গিয়েছে৷ তাঁর মতে, পশ্চিমবঙ্গেও মানুষ তৃণমূলের অহংকার ধবংস করবে৷ এই নির্বাচন বাংলার মুক্তি আনবে৷

বিপ্লব দেব বলেন, দেশ পরিচালনা সহজ কাজ নয়৷ মজবুত নেতৃত্বই শক্তিশালী দেশ গঠন করতে পারে৷ কিন্তু, বিরোধীদের কাছে শক্তিশালী নেতৃত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ তাঁর কটাক্ষ, তাঁরা এখনও প্রধানমন্ত্রী খুঁজে পাচ্ছেন না ৷ বিপ্লবের কথায়, দেশ পরিচালনার যোগ্যতা এবং ক্ষমতা একমাত্র নরেন্দ্র মোদীর রয়েছে৷ গত পাঁচ বছরে তা তিনি করে দেখিয়েছেন৷

বিপ্লবের মতে, উজ্জ্বলা যোজনা, সৌভাগ্য যোজনা, আয়ুষ্মান ভারত, কৃষকদের জন্য বছরে ছয় হাজার আর্থিক সাহায্য এমন আরও প্রকল্প এনেছেন নরেন্দ্র মোদী৷ কিন্তু, অত্যন্ত পরিতাপের বিষয়, মানুষের কথা না ভেবে শুধু রাজনীতির স্বার্থে ত্রিপুরায়ও ওই প্রকল্পগুলি রূপায়ণ হয়নি বাম আমলে৷ পশ্চিমবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে বাধা হয়ে দাঁড়িয়েছেন৷

বিপ্লব সুর চড়িয়ে বলেন, কেন্দ্রীয় প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছে গেলে তৃণমূলকে কেউ ভয় পাবে না ৷ তাই, অন্যান্যদের পাশাপাশি গরিব কৃষকদের সাথেও অন্যায় করেছে তৃণমূল কংগ্রেস৷ তিনি মনে করেন, সমস্ত অন্যায়ের জবাব পশ্চিমবঙ্গবাসী ইভিএমে দেবেন৷

বিপ্লবের বিশ্বাস, পশ্চিমবঙ্গকে বদলাতে পারবেন একমাত্র নরেন্দ্র মোদী ৷ তাই তিনি ভরসা দিয়ে বলেন, পশ্চিমবঙ্গ থেকে পদ্মফুল পাঠাবেন, নরেন্দ্র মোদী নয়া ভারত গড়ার পাশাপাশি আপনাদের নয়া বাংলা উপহার দেবেন ৷ কারণ সিন্ডিকেটরাজ কিংবা অভিষেকরাজ নয়, নরেন্দ্র মোদী স্বাভিমানী বাংলা তৈরি করতে চাইছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top