News Flash

  • Home
  • Uncategorized
  • জয়েন্ট এন্ট্রান্স শুরু, প্রথম দিনে কেমিস্ট্রি ও ফিজিক্সের পরীক্ষা
Image

জয়েন্ট এন্ট্রান্স শুরু, প্রথম দিনে কেমিস্ট্রি ও ফিজিক্সের পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বুধবার থেকে শুরু হয়েছে৷ এ-বিষয়ে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সচিব ধীরেন দেববর্মা জানিয়েছেন, এই এন্ট্রান্স পরীক্ষার জন্য মোট ৩,৮৯৯ জন আবেদন করেছিলেন৷ তাঁদের মধ্যে ৩,৫৮৯ জন অ্যাডমিট কার্ড সংগ্রহ করেন৷ আজ এন্ট্রান্স পরীক্ষার প্রথমদিনে কেমিস্ট্রি এবং ফিজিক্স বিষয়ে পরীক্ষা হয়েছে৷ আগামীকাল বায়োলজি এবং অঙ্ক বিষয়ের পরীক্ষা৷ ধীরেন দেববর্মা জানান, ফিজিক্স বিষয়ে ৩,৫৮৮ জন এবং কেমিস্ট্রি বিষয়ে ৩,৫৮৬ জন আজ পরীক্ষা দিয়েছেন৷


তিনি আরও জানান, সারা ত্রিপুরায় মোট ১০টি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে৷ তার মধ্যে আগরতলায় রয়েছে পাঁচটি সেন্টার৷ আগরতলায় মহিলা কলেজ, এমবিবি কলেজ, বিবিএমসি কলেজ, রামঠাকুর কলেজ এবং বিএড কলেজে সেন্টারে আজ এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ এছাড়া আমবাসা, ধর্মনগর, কৈলাসহর, শান্তিরবাজার এবং উদয়পুরে একটি করে সেন্টার রয়েছে৷ সেখানেও পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন৷ মূলত, ইঞ্জিনিয়ারিং, প্যারা মেডিক্যাল, এগ্রি বিএসসি, ভেটেরিনারি এবং ফিশারি নিয়ে উচ্চশিক্ষার জন্য এই এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানা গেছে৷


বোর্ডের সচিবের কথায়, আগামী ২৭ এপ্রিল সম্ভাব্য উত্তরপত্র ওয়েবসাইটে দেওয়া হবে৷ ওই উত্তরপত্র নিয়ে কোনও পরীক্ষার্থীর অভিযোগ থাকলে তা পাঁচদিনের মধ্যে বোর্ডের কাছে জানাতে হবে৷ এই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে৷ তাঁর মতে, জুনের অন্তিম সপ্তাহে, নয়তো জুলাইয়ের প্রথম সপ্তাহে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল ঘোষিত হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top