News Flash

  • Home
  • Uncategorized
  • বিশেষ পর্যবেক্ষকের সাথে দেখা করে পশ্চিম আসনে পুনঃভোট চাইল সিপিএম
Image

বিশেষ পর্যবেক্ষকের সাথে দেখা করে পশ্চিম আসনে পুনঃভোট চাইল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসির সাথে দেখা করে ত্রিপুরা পশ্চিম আসনে পুনভর্োট চাইল সিপিএম৷ তাঁদের যুক্তি, ৮৪৬ বুথে ভোট কারচুপির অভিযোগ রয়েছে, কিন্তু ভোটে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার প্রশ্ণ পশ্চিম আসনে পুনভর্োটের দাবি জানানো হয়েছে৷ কারণ, এছাড়াও অনেক বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া, হুমকি ইত্যাদির মতো ঘটনা ঘটেছে৷
আজ সকাল ১১টায় বিশেষ পর্যবেক্ষকের সাথে দেখা করেন ত্রিপুরা পশ্চিম আসনে বামফ্রন্ট প্রার্থী শঙ্করপ্রসাদ দত্ত এবং সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস৷

এ-বিষয়ে সাংবাদিক সম্মেলনে গৌতমবাবু বলেন, ত্রিপুরা পূর্ব আসনে কঠোর আয়োজনের কারণেই মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন৷ তাই, কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করেছি৷ অবশ্য পশ্চিম আসন থেকে শিক্ষা নিয়েই পূর্ব আসনে এই আয়োজন করতে বাধ্য হয়েছে কমিশন, তা-ও বলতে ভুলেননি তিনি৷ তাঁর কটাক্ষ, কমিশনের গাফিলতির কারণেই ত্রিপুরা পশ্চিম আসনে ভোটে ব্যাপক রিগিং হয়েছে৷ কিন্তু পূর্ব আসনে শাসক দলের পক্ষে তা সম্ভব হয়নি৷


তিনি বলেন, পশ্চিম আসনের ৮৪৬টি বুথে ভোট কারচুপির অভিযোগ আজ বিশেষ পর্যবেক্ষকের কাছে জানিয়েছি৷ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, সে-বিষয়টিও তুলে ধরেছি৷ তাঁর কথায়, ৮৪৬টি বুথ ছাড়াও প্রচুর বুথে ভোটারদের বাধা দেওয়া, হুমকি ইত্যাদি ঘটনা ঘটেছে৷ তাই, সমগ্র পশ্চিম আসনেই সার্বিকভাবে পুনভর্োট হওয়া উচিত৷ তিনি জানান, ৮৪৬টি বুথে তাঁরা পুনভর্োট চেয়েছেন৷ তবে সমগ্র পশ্চিম আসনে পুনরায় ভোট হলে তাঁরা খুশি হবে৷ তাতে ভোটে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় থাকবে বলে মনে করেন গৌতম দাসরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top