News Flash

  • Home
  • Uncategorized
  • এন ডি তিওয়ারির ছেলের হত্যা মামলা : গ্রেফতার রোহিতের স্ত্রী অপূর্বা তিওয়ারি
Image

এন ডি তিওয়ারির ছেলের হত্যা মামলা : গ্রেফতার রোহিতের স্ত্রী অপূর্বা তিওয়ারি

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এন ডি তিওয়ারির ছেলে রোহিত শেখর তিওয়ারি হত্যা মামলায় রোহিতের স্ত্রী অপূর্বা তিওয়ারিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ| রোহিতের মৃতু্য মামলায় বুধবার অপূর্বা তিওয়ারিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা| চলতি মাসের ১৬ তারিখ দক্ষিণ দিল্লির সাকেত এলাকায় অবস্থিত ম্যাক্স হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয় রোহিতের দেহ| ময়নাতদন্তের পর দিল্লি পুলিশ জানায়, এন ডি তিওয়ারির ছেলের মৃত্যু মোটেও স্বাভাবিক নয়| সম্ভবত মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে রোহিতকে|

এমতাবস্থায় গত রবিবার রোহিতের মা উজ্জ্বলা দেবী অভিযোগ করেছিলেন, রোহিতের স্ত্রী অপূর্বা এবং তাঁর পরিবারের নজর রয়েছে তাঁদের সম্পত্তির দিকে| রোহিতের মৃত্যুর তদন্তভার দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার হাতে দেওয়া হয়| ওই দিন থেকেই রোহিতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা| বেশ কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদ করার পর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়তেই বুধবার গ্রেফতার করা হয়েছে অপূর্বাকে| এ প্রসঙ্গে দিল্লি পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, রোহিত ও তাঁর স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটেও ভাল ছিল না| দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকত, এমনকি হাতাহাতিও হতো তাঁদের মধ্যে|

পুলিশ সূত্রের খবর, দক্ষিণ দিল্লির অভিজাত ডিফন্স কলোনিতে থাকতেন রোহিত| তাঁর বাড়িতে সাতটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, তার মধ্যে দু’টি খারাপ| ১২ এপ্রিল ভোট দিতে উত্তরাখণ্ডে গিয়েছিলেন রোহিত| ১৫ এপ্রিল বাড়ি ফেরেন তিনি| পরবর্তী দিন ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে রোহিতকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top