News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদের অস্ত্র আইইডি, গণতন্ত্রের শক্তি ভোটার পরিচয়পত্র : ভোট দেওয়ার পর বার্তা প্রধানমন্ত্রীর
Image

সন্ত্রাসবাদের অস্ত্র আইইডি, গণতন্ত্রের শক্তি ভোটার পরিচয়পত্র : ভোট দেওয়ার পর বার্তা প্রধানমন্ত্রীর

আহমেদাবাদ, ২৩ এপ্রিল (হি .স.): সন্ত্রাসবাদের অস্ত্র হল ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), আর গণতন্ত্রের শক্তি হল ভোটার পরিচয়পত্র| লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আহমেদাবাদের রণীপ থেকে ভোট দেওয়ার পর এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সপ্তদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় গুজরাটের ২৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে| এই ২৬টি সংসদীয় আসনের মধ্যে অন্যতম হল গান্ধীনগর লোকসভা কেন্দ্র| এই কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-এর|

Photo Credit : PM Modi Twitter account

এদিন সকালে আহমেদাবাদের রণীপে ভোট দিতে যাওয়ার আগে গান্ধীনগরে মায়ের বাড়িতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মায়ের সঙ্গে দেখা করার পর, তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী| মা ও ছেলে একে-অপরকে মিষ্টি খাওয়ান| এরপর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এদিন সকাল থেকেই গান্ধীনগরের বাসভবনের বাইরে প্রচুর সংখ্যক মানুষের ভিড় ছিল| এদিন সকাল সকাল আহমেদবাদের রণীপের নিশান উচ্চ বিদ্যালয় থেকে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রী ভোট দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও|

ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সন্ত্রাসবাদের অস্ত্র হল আইইডি, আর গণতন্ত্রের শক্তি হল ভোটার পরিচয়পত্র| আমি নিশ্চিতভাবে বলতে পারি, আইইডি-র থেকে অনেক বেশি শক্তিশালী ভোটার আইডি| আর তাই ভোটার আইডি-র শক্তি অনুধাবণ করতে হবে মানুষকে| সবাই উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ভোট দিন|’ তৃতীয় দফার ভোট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘তৃতীয় দফার ভোট চলছে| আমার রাজ্য গুজরাটে আমিও নিজের দায়িত্ব পালন করতে পেরে ভাগ্যবান মনে করছি| কুম্ভে স্নানের পর আপনারা যেমন নিজেকে পবিত্র বলে মনে করেন, তেমনই নির্বাচনের উত্সবে ভোট দিলেও নিজেকে পবিত্র লাগে|’

প্রধানমন্ত্রী ছাড়াও এদিন সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| আহমেদবাদের নারাণপুরার সাব-জোনাল অফিসে ভোটাধিকার প্রয়োগ করেছেন অমিত শাহ ও তাঁর স্ত্রী সোনাল শাহ| আবার রাজকোটের অনিল গ্যান মন্দির স্কুলের ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং তাঁর স্ত্রী অঞ্জলি| আহমেদাবাদের রাইসান-এর পোলিং স্টেশনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী| নির্বাচন কমিশন সূত্রের খবর, সকাল ন’টা পর্যন্ত গুজরাটে সার্বিকভাবে ভোট পড়েছে ১.৩৫ শতাংশ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top