News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিং এজেন্টদের বিরুদ্ধে মামলা নেওয়ার প্রক্রিয়া জোর কদমে চালাচ্ছে নির্বাচন কমিশন
Image

পুলিং এজেন্টদের বিরুদ্ধে মামলা নেওয়ার প্রক্রিয়া জোর কদমে চালাচ্ছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ প্রিসাইডিং অফিসার, মাইক্রো অবজারভার এবং পোলিং এজেন্টদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের শুরু করেছেন সহকারী রিটার্নিং অফিসাররা৷ পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা ভোট নিয়ে ভুরি ভুরি অভিযোগ তুলেছিল বিরোধী সিপিএম এবং কংগ্রেস৷ সেইসব অভিযোগের ভিত্তি দরে দুই দলই গোটা পশ্চিম ত্রিপুরা আসনে পুনঃভোটের দাবি জানিয়ে আসছে৷ রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক নিজেই জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট নিয়ে আটশর বেশি অভিযোগ দায়ের হয়েছে কমিশনে৷

এসব এভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনও৷ এদিকে সিসিটিভি ফোটেজ দেখে পোলিং এজেন্টদের বিরুদ্ধে মামলা করার কথা আগেই বলা হয়েছিল৷ বেশ কিছু জায়গায় পোলিং এজেন্ট যারা নির্বাচনে বুথ দখল এবং বেআইনি ভোট গ্রহণের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের কথা বলেছিল নির্বাচন কমিশন৷ সেই প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে৷ এদিকে পোলিং এজেন্টদের পরে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে মাইক্রো অবজারভার এবং পোলিং বুথে সে সমস্ত ভোট নিতে গিয়েছিলেন তাদের বিরুদ্ধেও৷


সিসিটিভি ফুটেজ দেখেন ঐ সমস্ত সরকারী কর্মীদের চিহ্ণিত করা হচ্ছে বলে জানা গেছে৷ শুক্রবার রাত থেকেই বিভিন্ন মহকুমা শাসক যারা লোকসভা নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার হিসাবে কাজ করছেন তারা বিভিন্ন থানায় নাম দিয়ে ঐ সমস্ত কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে শুরু করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top