News Flash

  • Home
  • Uncategorized
  • কলম্বোয় অবস্থিত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখা : সুষমা স্বরাজ
Image

কলম্বোয় অবস্থিত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখা : সুষমা স্বরাজ

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.) : ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬জন, যার মধ্যে ৩৫জন বিদেশি৷ আহত প্রায় ৪৫০৷ এদিকে এই বিস্ফোরণে কোনও ভারতীয় আহত কিংবা নিহত হয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ইতিমধ্যে ট্যুইট করে ঘটনার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এদিন তিনি ট্যুইটে জানান, কলম্বোয় অবস্থিত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখা হচ্ছে।

রবিবার ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা। বিস্ফোরণ হয় কোচিকাড়ের সেন্ট অ্যান্টনি চার্চ, কাটুয়াপিট্টিয়ার সেন্ট সেবাস্টিয়ান চার্চ, বাট্টিকোলাওয়ের জিওন চার্চে। পাশাপাশি কলম্বোর শাঙ্গরিলা হোটেল, সিনেমন গ্যাকান্ড হোটেল এবং কিংসবুরি হোটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার ধারাবাহিক এই বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬। যার মধ্যে ৩৫জন বিদেশি৷ আহত প্রায় ৪৫০৷ এদিকে এই বিস্ফোরণে কোনও ভারতীয় আহত কিংবা নিহত হয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কারন কর্মসূত্রে ভারত মহাসাগরের ছোট এই দ্বীপ রাষ্ট্রে থাকেন বহু ভারতীয়।
এবিষয়ে ইতিমধ্যে টুইট করে ঘটনার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি টুইটে জানান, কলম্বোয় অবস্থিত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখা হচ্ছে। কয়েকটি আপদকালীন ফোন নম্বরও শেয়ার করা হয়েছে ওই টুইটে।

কলম্বোস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানান হয়েছে ঘটনার প্রতি গভীর নজর রাখা হচ্ছে | কয়েকটি আপদকালীন ফোন নম্বরও শেয়ার করে ভারতীয় হাইকমিশন বলেন, ভারতীয় নাগরিকদের সহায়তা বা সাহায্যের জন্য তত্পর রয়েছে দূতাবাস | কোনওরকম সাহায্য ও তথ্যের প্রয়োজন হলে নিম্নলিখিত নম্বর গুলিতে যোগাযোগ করতে পারেন: +৯৪৭৭৭৯০৩০৮২, +৯৪১১২৪২২৭৮৮, +৯৪১১২৪২২৭৮৯ এবং +৯৪৭৭২২৩৪১৭৬
এদিকে, শ্রীলঙ্কার এই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। বিস্ফোরণের নিহতদের স্মৃতির প্রতি শোক প্রকাশ করে ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ট্যুইটারে লেখেন, কলম্বোয় ইস্টারের প্রার্থনায় একাধিক বিস্ফোরণের খবর পেয়ে আমি স্তম্ভিত ও দুঃখিত। নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top