News Flash

  • Home
  • Uncategorized
  • তৈদুতে বিজেপি বিধায়কের তিনটি গাড়ি ভাঙচুর করল জোট শরিক আইপিএফটির কর্মীরা
Image

তৈদুতে বিজেপি বিধায়কের তিনটি গাড়ি ভাঙচুর করল জোট শরিক আইপিএফটির কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ নির্বাচনি প্রচারে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া৷ শরিক দল আইপিএফটি-র সমর্থকরাই আজ তাঁর ওপর আক্রমণ করেছে বলে তিনি অভিযোগ করেছেন৷ মোহনপুর মহকুমার তৈদু থানার অধীন সিলীয়ানায় নির্বাচনি প্রচার করার সময় তাঁর ওপর হামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ তিনি আরও জানান, আইপিএফটি সমর্থকরা তিনটি গাড়িও ভাঙচুর করেছে৷


শুক্রবার ত্রিপুরা পূর্ব আসনে লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী রেবতিকুমার ত্রিপুরার সমর্থনে অমরপুর মহকুমায় তৈদু থানাধীন সিংলংবাড়ি এলাকায় প্রচারে গিয়েছিলেন বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া৷ তিনি জানান, প্রচার চলাকালীন হঠাৎ আইপিএফটি-র সমর্থকরা হামলা চালায়৷ তাঁর প্রচারসভা থেকে ২০০ মিটার দূরে অবস্থানরত গাড়িতে ভাঙচুর শুরু করেন আইপিএফটি-র সমর্থকরা৷ এই ঘটনায় উপস্থিত জনগণের মধ্যে আতঙ্ক দেখা দেয়৷ রামপদ জমাতিয়া জানান, তিনটি গাড়িতে আইপিএফটি-র দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছে৷
এদিকে, খবর পেয়ে গোমতি জেলা পুলিশ সুপার এবং এসডিপিও অমরপুরের ঘটনাস্থলে ছুটে যান৷ এলাকায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷ বিধায়ক জমাতিয়া জানিয়েছেন, ঘটনার বিবরণ দিয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ পাশাপাশি, বিষয়টি দলের সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকেও জানিয়েছেন৷
লোকসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে শাসক বিজেপি ক্রমাগত আক্রান্ত হচ্ছে৷ তার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য৷ শুক্রবার তৈদুতে বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়ার আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় নবেন্দুবাবু বলেন, লোকসভা নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে রাজ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র চলছে৷ বিরোধী রাজনৈতিক দলগুলির সম্মিলিত এই প্রচেষ্টা আরও একবার প্রকট হয়ে উঠেছে৷ বিষয়গুলি সম্পর্কে শুক্রবার নির্বাচন কমিশনকে বিস্তারিতভাবে অবগত করা হয়েছে৷
তিনি জানান, আজ দুপুরে তৈদু থানাধীন সিলীয়ানায় প্রদেশ বিজেপি সহসভাপতি তথা বিধায়ক রামপদ জমাতিয়ার উপর আক্রমণ সংগঠিত করা হয়েছে৷ নবেন্দুর কথায়, বিধায়ক শ্রীজমাতিয়া তখন নির্বাচনী প্রচারে বেড়িয়েছিলেন৷ আইপিএফটির কিছু সন্দেহভাজন উন্মত্ত যুবক আচমকা রামপদ জমাতিয়ার গাড়িতে হামলা চালায়৷ তার সঙ্গে থাকা কর্মীসমর্থক ও রক্ষীদের আরও দুটি গাড়িতেও হামলা চালানো হয়৷ ঘটনায় রামপদবাবু আহত হলেও রক্ষীদের তৎপরতায় তাকে হত্যার চেষ্টা বাঞ্চাল হয়ে গেছে৷ নবেন্দু জানিয়েছেন, বিধায়কের শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে৷ তিনটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে৷ বিজেপি প্রদেশ মুখপাত্র এদিন উষ্মা প্রকাশ করে বলেন, বিরোধীরা সম্মিলিতভাবে চক্রান্তের ফলে নির্বাচন ঘোষণার পর থেকে দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছেন৷ নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে এর প্রতিকার দাবী করা হয়েছে৷ পাশাপাশি কমিশন সংশ্লিষ্ট বিষয়গুলিতে যাতে দ্রুত পদক্ষেপ নেয় তার জন্যও আবেদন জানানো হয়েছে৷ কারণ, যেভাবে অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চলছে তার দীর্ঘ মেয়াদী প্রভাব পরতে পারে রাজ্যের স্বাভাবিক জনজীবনের উপর৷
তিনি আরো জানান, আজ নির্বাচন কমিশনের কাছে সর্বমোট ১১টি অভিযোগ পাঠানো হয়েছে৷ অভিযোগের সাথে প্রয়োজনীয় তথ্য প্রমাণও দেওয়া হয়েছে৷ নবেন্দুর দাবি, নির্বাচন কমিশনকে আবারও স্মরণ করিয়ে দিয়েছি, বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের৷ এবিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতেও বলা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top