News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুকন্যা ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেপ্তার, মামলা তুলে নিতে চাপ
Image

শিশুকন্যা ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেপ্তার, মামলা তুলে নিতে চাপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ লঙ্কামুড়ায় ৭ বছরের শিশুকন্যা ধর্ষণে অভিযুক্ত পাষণ্ড কৃষ্ণ সরকারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে৷ এদিকে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য অভিযুক্তের স্ত্রী, আত্মীয়পরিজন এমনকি পশ্চিম মহিলা থানার একাংশ পুলিশ চাপ সৃষ্টি করে চলেছে বলে অভিযোগ৷


পশ্চিম থানাধীন লঙ্কামুড়া এলাকায় মা-বাবার অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে ৬০ বছরের বৃদ্ধ কৃষ্ণ সরকার ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেছিলো৷ মা-বাবা বাড়িতে ফিরলে বিষয়টি সে মাকে জানায়৷ তারপরই পরিবার তরফ থেকে পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করা হয়৷ পুলিশও নড়েচড়ে বসে৷ অভিযুক্ত কৃষ্ণ সরকারকে গ্রেপ্তার করা হয়৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলাও গ্রহণ করেছে পুলিশ তাতেই বিপত্তি৷ অভিযুক্ত কৃষ্ণ সরকারের স্ত্রী এবং আত্মীয়পরিজনরা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য ধর্ষিতার পরিবারের লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ৷ শুধু তাই নয়, পশ্চিম মহিলা থানার এক পুলিশ কর্মীও ধর্ষিতা ও তার পরিবারকে সহযোগিতা করার বদলে অভিযুক্তের পক্ষ অবলম্বন করে বেফাস মন্তব্য করে চলেছে৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ধর্ষিতা শিশুকন্যার মা৷ তিনি বলেন, থানায় এসেছেন ন্যায় বিচার পাওয়ার জন্য৷ অথচ থানায় কর্মরত পুলিশ এখানে রক্ষকের ভূমিকা পালন করার কথা, সেক্ষেত্রে রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করতে চাইছে৷ ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন ধর্ষিতা শিশুকন্যাটির মা৷


অবিলম্বে ঘটনা সুষ্ঠু তদন্তক্রমে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং যারা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ধর্ষিতার পরিবার৷ পাশাপাশি পরিবারের লোকজনদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top