News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ৪৮ ঘন্টায় পাঁচ খুন, আইন শৃঙ্খলা প্রশ্ণের মুখে
Image

রাজ্যে ৪৮ ঘন্টায় পাঁচ খুন, আইন শৃঙ্খলা প্রশ্ণের মুখে

নিজস্ব প্রতিনিধি, বিরাশিমাইল / চুরাইবাড়ি / বিলোনীয়া, ১৬ এপ্রিল৷৷ ৪৮ ঘন্টায় রাজ্যে পৃথক স্থানে পাঁচটি খুনের ঘটনা ঘটেছে৷ লংতরাইভ্যালি মহকুমা মানিকপুরে তিন জন, চুরাইবাড়িতে এক মহিলা ও শান্তিরবাজারে এক যুবক খুন হয়েছেন৷ পৃথক খুনের ঘটনায় দুই জনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ ৪৮ ঘন্টায় পাঁচটি খুনের ঘটনায় রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ণ তুলেছে৷

মদের আসরে ঝগড়ার জেরে খুন হলেন তিন জন৷ ঘটনা লংতলাইভ্যালির মানিকপুরে৷ যার বিরুদ্ধে অভিযোগ সে হল ছবিকান্ত চাকমা৷ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এই ঘটনা রবিবার রাতের৷ নিহত তিনজন হলেন, সুবল কান্তি চাকমা, কিনাচাঁদ চাকমা, এবং হেমাতি ত্রিপুরা৷ তাদের মধ্যে সুবল চাকমার বয়স ৪৫ এবং কিনাচাঁদ কান্তি চাকমার বয়স ৬৫ বছর৷ রবিবার ছিল চাকমা সম্প্রদায়ের মানুষের বিজু উৎসব৷ এই উৎসব উপলক্ষ্যে এলাকার লোকজন মদ্য পান করেছিলেন৷ তারপর কোন ঘটনা নিয়ে কিছু লোকের মধ্যে ঝগড়া বাধে৷ পুলিশ এবং এলাকাবাসীর তরফে জানা গেছে অভিযুক্ত ছবিকান্ত চাকমা তারপর উন্মত্ত হয়ে দা দিয়ে এলোপাথাড়ি কোপানো শুরু করে৷ যার জেরে তিন জনের মৃত্যু হয় বলে খবর৷ আহত হয়েছেন আরও দুজন৷ এরা হলেন মুরুছলা চাকমা ও গুণধর চাকমা৷ এদেরও আঘাত গুরুতর বলে জানা গেছে৷ এই দুজন হাসপাতালে ভর্তি আছেন৷ এই ঘটনায় ঝর্নালু চাকমা নামে একজনের খোঁজ মেলে নি৷

জানা গিয়েছে, চৈত্র সংক্রান্তির দিনে গ্রামেই পুজো দিতে গিয়েছিলেন হেনাবতী ত্রিপুরা(৪৫) নামে এক মহিলা৷ পুজো সেরে বাড়িও ফিরছিলেন৷ এর মধ্যে গ্রামে পরিচিত সুবল কান্তি চাকমার বাড়িতে যান৷ ওই দিন তার বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছিল সুবল৷ রাতেই সুবলের হেনবেতি ত্রিপুরা (৪৫) স্বামী বিজয়নন্দ ত্রিপুরা, আপনবলি, কিনাচান চাকমা(৬৫) কামান (৪৫) পিতা শুক্ল কুমার ত্রিপুরা, পয়সা রায় কারবারী পাড়া৷ সেই আসরে গিয়ে উঠে এলাকার যুবক লক্ষ্মীময় চাকমা(২০)৷ মদের আসরে কোন একটি বিষয় নিয়ে তাঁর বচসা বাঁধে৷ আর এর জেরেই কুড়োল দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে লক্ষ্মীময়৷ কুড়োলের আঘাতে একে একে মাটিতে ঢলে পড়ে হেলাবতী আহত হয় গুণধর চাকমা(৪০) নামে এক প্রতিবেশী৷

মানিকপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহগুলি উদ্ধার করে৷ পুলিশ একটি হত্যা মামলা করে অভিযুক্ত লক্ষ্মীময় চাকমাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে৷

চৈত্র সংক্রান্তির রাতে তিনজন নৃশংস খুন হওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়াল লংতলাইভ্যালি মহকুমার মানিকপুরে৷

এদিকে, চার সন্তানের জননি সোমবার দুপুরে খুন হয়েছেন৷ চুরাইবাড়ি থানাধীন লক্ষ্নীনগর গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডের বাসিন্দা সেফালি সিন্হা জঙ্গলে লাকড়ি সংগ্রহে গেলে খুন হন৷ তাকে জঙ্গলের ভেতরে একটি গাছের সাথে গলায় দড়ি দিয়ে মাটিতে পড়ে থাকতে পাওয়া গেছে৷ এই ঘটনায় অভিযুক্ত বিষ্ণু নাথকে মঙ্গলবার চুরাইবাড়ি থানার পুলিশ গ্রেপ্তার করেছে৷

জানা গেছে, সোমবার দুপুরে লাকড়ি সংগ্রহে জঙ্গলে গিয়েছিলেন সেফালি সিন্হা৷ তার সাথে প্রতিবেশী যুবক বিষ্ণু নাথকে দেখা গিয়েছিল৷ দীর্ঘ সময় জঙ্গল থেকে বাড়ি ফিরে না আসায় সেফালি সিন্হার খোঁজ শুরু হয়৷ জঙ্গলে তাকে একটি গাছের সাথে গলায় দড়ি লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ এদিকে, প্রতিবেশী যুবক বিষ্ণু নাথকে ওই মহিলার সাথে অন্তিমবার দেখা গিয়েছিল৷ এরই সূত্র ধরে পুলিশ তাকে খোঁজতে শুরু করে৷ সোমবার গভীর রাতে কদমতলা থানাধীন ঝেরঝেরি এলাকা থেকে অভিযুক্ত বিষ্ণু নাথকে গ্রেপ্তার করে চুরাইবাড়ি থানার পুলিশ৷ পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে ওই বৃদ্ধাকে গলা টিপে হত্যা করেছে৷ আজ তাকে আদালতে সোপর্দ করা হয়৷ পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল আদালতের কাছে৷ কিন্তু আদালত বৃদ্ধা খুনে অভিযুক্ত বিষ্ণু নাথকে জেল হেপাজতে পাঠিয়েছে৷

অন্যদিকে, বন্ধুদের সাথে বিবাদের জেরেই একজনের মৃত্যু৷ ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকালবেলা শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া থানার অধিনে পশ্চিম চড়কপাই এলাকায় মঙ্গাইমগ পাড়ায় মারামারির ফলে মৃত্যুর মুখে ঢলে পরে রঞ্জিত দেবনাথ (৪০) নামে এক ব্যাক্তি৷ জানা যায় রঞ্জীত দেবনাথের বাড়ি বাইখোড়ার কুশালঘাট এলাকায়৷ রঞ্জীত দেবনাথ গতকাল পশ্চিম চড়কপাই মঙ্গাই মগ পাড়ায় উনার এক নিকট আত্মীয়ের বাড়িতে রেরাতে আসেন৷ সেখানে পয়লা বৈশাখ উপলক্ষ্যে রাত্রিবেলায় তিন বন্ধু মিলে মদ্যপানে বসে৷ পরবর্তী সময় মদ্যপান শেষে দুই বন্ধু মিলে রঞ্জিত দেবনাথকে আক্রমণ করে বলে অভিযোগ৷ আক্রমণের শিকার রঞ্জীত দেবনাথ গুরুতর আহত হয়ে একটি জঙ্গলে পরে থাকে৷ আজ সকালে উনার আত্মীয় বাড়ির লোকজন ও এলাকাবাসী রঞ্জীত দেবনাথকে অর্ধমৃত অবস্থায় দেখতে পেয়ে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন রঞ্জীত দেবনাথ৷ মৃত্যুর খবর পেয়ে ঘটনা তদন্তের জন্য রঞ্জীত দেবনাথের আত্মীয় বাড়িতে ছুটে যান শান্তির বাজারের পুলিশের এসডিপিও নির্দেশ দেব ও বিশাল পুলিশ বহিনী৷ উনারা স্পষ্ট ভাষায় জানান লসিঙ্গা মগ ও সুজিত দেবনাথ নামে দুই ব্যক্তি রঞ্জীত দেবনাথকে আক্রমণ করেছে৷ নির্বাচনের প্রাক মুহূর্তে এই ধরনের আক্রমণে কোনোপ্রকার রহস্য আছে কিনা তানিয়ে তীব্র গুঞ্জন চলছে এলাকাবাসীর মধ্যে৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে বলে জানান এসডিপিও নির্দেশ দেব৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top