News Flash

  • Home
  • Uncategorized
  • সপা-তে যোগ দিলেন শত্রুঘ্ন জায়া পুনম, লড়তে পারেন লখনউ থেকে
Image

সপা-তে যোগ দিলেন শত্রুঘ্ন জায়া পুনম, লড়তে পারেন লখনউ থেকে

লখনউ, ১৬ এপ্রিল (হি.স.): বিজেপি ‘ত্যাগ’ করে স্বামী এখন কংগ্রেসে| আর স্ত্রী যোগ দিলেন সমাজবাদী পার্টি (সপা)-তে| সদ্য বিজেপি ত্যাগী শত্রুঘ্ন সিনহা এবং তাঁর স্ত্রী পুনম সিনহাকে নিয়ে রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা শুরু হয়েছে| সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার সমাজবাদী পার্টি (সপা)-তে যোগ দিলেন ‘বিহারীবাৱু’-র স্ত্রী পুনম সিনহা| মঙ্গলবার লখনউতে সপা প্রেসিডেন্ট অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের উপস্থিতিতে সপা-তে যোগ দিয়েছেন পুনম সিনহা|

মঙ্গলবার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সপা-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘লখনউতে সপা নেত্রী পুনম সিনহার উপস্থিতিতে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন পুনম সিনহা| সপা সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে লখনউ সংসদীয় কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন পুনম সিনহা| যদিও, এ বিষয়ে পুনম সিনহা কিছুই জানাননি| সাংবাদিকদের তিনি শুধুই বলেছেন, ‘আগামীকাল সব কিছু জানতে পারবেন|’ লখনউ লোকসভা আসন এবারও বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| মঙ্গলবার লোকসভা সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং| রাজনাথের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে পুনম সিনহা বলেছেন, ‘কোনও ব্যাপার নয়, ভালোভাবেই লড়াই করব|’ পুনম নিজে কিছু না বললেও, সপা নেতা রবিদাস মেহরোতা জানিয়েছেন, ‘পুনম সিনহাজী লখনউ থেকে সপা-বিএসপি-আরএলডি প্রার্থী হবেন| আগামী ১৮ এপ্রিল মনোনয়ন পত্র জমা দেবেন তিনি| কংগ্রেসের কাছে আমাদের আর্জি, লখনউ থেকে প্রার্থী দেবেন না, তবেই বিজেপিকে হারানো যাবে|’

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top