News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তদশ লোকসভা নির্বাচন : লখনউ থেকে মনোনয়ন পত্র জমা দিলেন রাজনাথ সিং
Image

সপ্তদশ লোকসভা নির্বাচন : লখনউ থেকে মনোনয়ন পত্র জমা দিলেন রাজনাথ সিং

লখনউ, ১৬ এপ্রিল (হি.স.): অপেক্ষার অবসান| মঙ্গলবার উত্তর প্রদেশের লখনউ লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং| মঙ্গলবার মঙ্গলবার সকালে সর্বপ্রথম উত্তর প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং| বৈঠক শেষে লখনউতে রোড শোও করেন রাজনাথ, সেই সময় উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য-সহ উত্তর প্রদেশের মন্ত্রী এবং বিধায়করা। রোড শো শেষে কালেক্টরেট-এ গিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাজনাথ সিং|

উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচন এবার সাত দফায় সম্পন্ন হবে| ইতিমধ্যেই গত ১১ এপ্রিল প্রথম পর্বের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ১৮টি রাজ্যের ৯১টি সংসদীয় আসনে| ১১ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে, সপ্তদশ লোকসভা নির্বাচন চলবে ১৯ মে পর্যন্ত| ভোটগণনা ও ফলাফল ঘোষণা হবে ২৩ মে| প্রসঙ্গত, বিগত দুই দশকে উত্তর প্রদেশের এগারোটি লোকসভা আসনে কখনই জিততে পারেনি সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি। ওই এগারোটি লোকসভা আসনের মধ্যে রয়েছে লখনউ এবং বারাণসী।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top