News Flash

  • Home
  • Uncategorized
  • মনুতে দুটি মৃতদেহ উদ্ধার : চাঞ্চল্য
Image

মনুতে দুটি মৃতদেহ উদ্ধার : চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ রবিবাসরীয় সকালে মনুতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়৷ বেলা গড়িয়ে দুপুর হতেই আরও একটি মৃতদেহ উদ্ধার হয়েছে মনুতেই৷ স্বাভাবিক ভাবে সমগ্র মনু জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে৷

জানা গেছে, এদিন সকাল ৭টা নাগাদ মনু থানাধীন জারুল ছড়া বৈল্লাকুমার রোয়াজা পাড়া রেল লাইনের ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, রেল লাইনের পাশ দিয়ে স্থানীয় জনগণ যাওয়ার সময় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়৷ খবর পেয়ে পুলিশ ছঁুটে গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করেছে৷ পুলিশ জানিয়েছে, মৃত্য ব্যক্তির নাম শ্যাম কুমার ত্রিপুরা (৩৮)৷ তার বাড়ি বৈল্লাকুমার রোয়াজা পাড়া এলাকাতেই৷ প্রাথমিক ভাবে পুলিশ এটি একটি খুনের ঘটনা বলে অনুমান করছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

এদিকে, দুপুর ১.৩০ মিনিট নাগাদ ৮নং জাতীয় সড়ক থেকে ১৫০ মিটার পূর্বে করমছড়া সুকনাছড়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ স্থানীয় জনগণ মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়৷ পুলিশ জানিয়েছে, মৃত্য যুবকের নাম মিঠুন দাস (৩০)৷ মনু পার্কিং এলাকায় তার দোকান রয়েছে৷ তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ৷ তবে, মৃতদেহ উদ্ধারের ঘটনায় একটি মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top