News Flash

  • Home
  • Uncategorized
  • জয়া প্রদা সম্পর্কে কুরুচিকর মন্তব্য : আজম খানকে কড়া আক্রমণ যোগী ও স্মৃতির
Image

জয়া প্রদা সম্পর্কে কুরুচিকর মন্তব্য : আজম খানকে কড়া আক্রমণ যোগী ও স্মৃতির

লখনউ ও আমেঠি, ১৫ এপ্রিল (হি.স.): বিজেপি প্রার্থী তথা প্রবীণ অভিনেত্রী জয়া প্রদা সম্পর্কে সমাজবাদী পার্টি (সপা)-র নেতা আজম খানের ‘কুরুচিকর’ মন্তব্যকে ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি| ‘অশালীন’ মন্তব্যের জন্য ইতিমধ্যেই আজম খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে| বিতর্কিত এই সপা নেতাকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন| এবার আজম খানের বিরুদ্ধে তোপ দাগলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি| আজম খানের মন্তব্যের তীব্র নিন্দা করে সোমবার যোগী আদিত্যনাথ বলেছেন, ‘এই ধরনের মন্তব্যই সমাজবাদী পার্টির চিন্তাভাবনা এবং সংস্কৃতির আভাস দিচ্ছে| সপা প্রধান এবং তাঁর সঙ্গী মায়াবাতীর নীরবতা, সত্যিই বিস্ময়কর| এটা খুবই দুর্ভাগ্যজনক….আজম খানের মন্তব্য খুবই অসম্মানজনক| তার ছোট মানসিকতার পরিচয়|’

শুধুমাত্র যোগী আদিত্যনাথ নন, আজম খানকে তুলোধনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানিও| স্মৃতি ইরানির কথায়, ‘মহিলাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হচ্ছে এবং সপা নেতারা চুপ করে বসে আছেন| তাঁদের কাছে আমার অনুরোধ, রাজনীতির সময় রাজনীতি করুন, একইসঙ্গে মহিলাদের সম্মানও করুন|’ প্রসঙ্গত, রবিবার উত্তর প্রদেশের রামপুরে বিজেপি প্রার্থী জয়া প্রদা সম্পর্কে ‘অশালীন’ ও ‘কুরুচিকর’ মন্তব্য করে আজম খান বলেছিলেন, ‘আমি মাত্র ১৭ দিনেই বুঝতে পেরেছি যে তাঁর নিচের অন্তর্বাস খাকি রঙের|’ একইসঙ্গে আজম খান বলেছিলেন, ‘আমি কারও নাম উল্লেখ করিনি| আমি জানি কি বলা উচিত| যদি কেউ প্রমাণ করতে পারেন, আমি কারও নাম উল্লেখ করেছি এবং কাউকে অপমান করেছি, তাহলে ভোটে লড়ব না|’ বিতর্কিত এই মন্তব্যের জন্যই সপা নেতা আজম খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top