News Flash

  • Home
  • Uncategorized
  • কাঠুয়ার জনসভা থেকে একযোগ পিডিপি, কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্সের বিরুদ্ধে তোপ নরেন্দ্র মোদীর
Image

কাঠুয়ার জনসভা থেকে একযোগ পিডিপি, কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্সের বিরুদ্ধে তোপ নরেন্দ্র মোদীর

কাঠুয়া, ১৪ এপ্রিল (হি.স.) : জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় রবিবার নির্বাচনী জনসভা থেকে নাম না করে ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপির বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি জালিয়ানওয়ালা বাগ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে না যাওয়ার জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরেন্দ্র সিং-এর নিন্দাতেও মুখর হয়েছে প্রধানমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির ভাল ফল করার বিষয়ে আশাবাদী তিনি। এই বিষয়ে কাঠুয়ার জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ তুলনায় ২০১৯-এ বিজেপির ঢেউ গোটা দেশে আরও বেশি শক্তিশালী হয়েছে।

এদিন একযোগ নাম না করে ন্যাশনাল কনফারেন্স, পিডিপির বিরুদ্ধে তোপ দেগে নরেন্দ্র মোদী বলেন, দুইটি পরিবার তিনটি প্রজন্ম ধরে জম্মু ও কাশ্মীরকে ধ্বংস করে ছেড়েছে। এদের অপসারণ করলে রাজ্যের উজ্জ্বল ভবিষ্য নিশ্চিত হবে। জম্মু ও কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রীর দাবি তুলে জনগণকে ভয় দেখাচ্ছে বিরোধী দলগুলি। ভারত থেকে কোনও ভাবেই কাশ্মীরকে ভাগ হতে দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শনিবার পঞ্জাবে জালিয়ানওয়ালা বাগ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সঙ্গে না গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে যাওয়ার জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং-এর নিন্দায় এ দিনের জনসভায় মুখর হন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ক্যাপ্টেন অমরেন্দ্র সিং-এর দেশভক্তি নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু পরিবার ভক্তি (গান্ধী পরিবার) জন্য তাঁর উপর চাপ তৈরি করা হয়েছিল। কংগ্রেস পরিবারের প্রতি ভক্তি দেখানোর কাজে ব্যস্ত ছিলেন বলে ওই অনুষ্ঠান বয়কট করেছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

দেশের উপ-রাষ্ট্রপতিকে উপেক্ষা করে নামদারের (রাহুল গান্ধী) সঙ্গে জালিয়ানওয়ালা বাগে গিয়েছিলেন। প্রকৃত দেশভক্ত সঙ্গে পরিবার ভক্তের এটাই পার্থক্য।বালাকোটের এয়ারস্ট্রাইক নিয়ে কংগ্রেসের সন্দেহকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বকে কোনও দিন বিশ্বাস করেনি কংগ্রেস।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top