News Flash

  • Home
  • Uncategorized
  • দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমী : শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমী : শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি ও কলকাতা, ১৩ এপ্রিল (হি.স.): গোটা দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমী| বিহারের রাজধানী পাটনা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে শনিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে রামনবমীর মিছিল| রামনবমী উপলক্ষ্যে এদিন সকালেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা, ‘রামনবমী উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা| ভগবান রামের জীবনই স্বয়ং একটি বার্তা তা যেন আমাদের সকলের চিন্তা-ভাবনা ও কাজকে অনুপ্রাণিত করে|’ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘রামনবমীর পবিত্র দিনে প্রত্যেকটি দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা| জয় শ্রীরাম!’

লোকসভা নির্বাচনের মধ্যেই রামনবমীকে ঘিরে পশ্চিমবঙ্গে অশান্তির আশঙ্কা করা হচ্ছে| আর তাই সতর্ক রয়েছে নির্বাচন কমিশনও| অপ্রীতিকর ঘটনা এড়াতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা প্রশাসনের কাছে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন| এদিন সকালেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে গদা ও তলোয়ার মিছিল করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ| মুকুন্দপুরে আবার রামনবমীর মিছিলকে ঘিরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়| পুলিশের সঙ্গে বাদানুবাদ হয় মিছিলকারীদের| তবে, গড়িয়া-যাদবপুর ৮বি পর্যন্ত শান্তিপূর্ণভাবেই রামনবমীর মিছিল হয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top