News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের কোয়েটায় সব্জি বাজারে আইইডি বিস্ফোরণ, মর্মান্তিক মৃত্যু ১৮ জনের
Image

পাকিস্তানের কোয়েটায় সব্জি বাজারে আইইডি বিস্ফোরণ, মর্মান্তিক মৃত্যু ১৮ জনের

কোয়েটা (পাকিস্তান), ১২ এপ্রিল (হি.স.): শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের কোয়েটার হাজারগঞ্জি সব্জি বাজার| ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে প্রাণ হারালেন অন্ততপক্ষে ১৮ জন| এছাড়াও আহতের সংখ্যা ৩০-এরও বেশি| শুক্রবার সকাল ৭.৩৫ মিনিট নাগাদ পাকিস্তানর বালুচিস্তান প্রদেশের প্রাদেশিক রাজধানী কোয়েটার, হাজারগঞ্জি সব্জি বাজারে জোরালো বিস্ফোরণ হয়| কোয়েটার ডিআইজি আব্দুল রাজাক চীমা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আইইডি-র সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে| বিস্ফোরণে একজন এফসি আধিকারিক-সহ ১৮ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও ৪ জন এফসি আধিকারিক-সহ প্রায় ৩০ জন আহত হয়েছেন, তাঁদের উদ্ধার করে নিকটবর্তী বোলানি মেডিক্যাল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে|

ডিআইজি আব্দুল রাজাক চীমা আরও জানিয়েছেন, নিহত ১৮ জনের মধ্যে ৮ জন হাজারা সম্প্রদায়ের মানুষ| প্রশাসন সূত্রের খবর, সকাল তখন ৭.৩৫ মিনিট হবে, হাজারিগঞ্জি সব্জি বাজার জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে| সকালের ব্যস্ত সময়ে সব্জি বিক্রেতা-সহ প্রচুর মানুষ সেই সময় বাজারে উপস্থিত ছিলেন| তাঁদের মধ্যে প্রথমে ১৬ জনের মৃত্যু হয়, পরে আরও দু’জনের মৃত্যু হয়েছে| এছাড়াও আহতের সংখ্যা ৩০-এরও বেশি| পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জোরালো বিস্ফোরণের জেরে বাজার সংলগ্ন বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে| এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন হামলার দায় স্বীকার করেনি| ডিআইজি আরও জানিয়েছেন, এটা আত্মঘাতী হামলা, না কি কেউ আইইডি রেখে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে| সন্দেহ করা হচ্ছে, আলুর বস্তাতে আইইডি রাখা ছিল| হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান| তিনি এই বিস্ফোরণের ঘটনায় বিস্তারিত তথ্য চেয়েও পাঠিয়েছেন|

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top