News Flash

  • Home
  • Uncategorized
  • আমেঠি লোকসভা কেন্দ্র : মা-বোনকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন রাহুল গান্ধী
Image

আমেঠি লোকসভা কেন্দ্র : মা-বোনকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন রাহুল গান্ধী

আমেঠি (উত্তর প্রদেশ), ১০ এপ্রিল (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর এবং দক্ষিণ ভারত থেকে ভোটে লড়বেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গত সপ্তাহেই কেরলের ওয়ানাড লোকসভা আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাহুল গান্ধী| আর বুধবার (১০ এপ্রিল) উত্তর প্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিলেন রাহুল গান্ধী| মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় রাহুলের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মা তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং রবার্ট বঢরা। মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে মুন্সিগঞ্জ-দারপিপুর থেকে গৌরীগঞ্জ পর্যন্ত তিন কিলোমিটার রোড শো করেন রাহুল। এরপর আমেঠি জেলা কালেক্টর অফিসে গিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাহুল গান্ধী।

আমেঠিতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৬ মে| আমেঠি লোকসভা কেন্দ্রে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি| রাহুল গান্ধী মনোনয়ন পত্র জমা দেওয়ার পরবর্তী দিনই, অর্থাৎ ১১ এপ্রিল (বৃহস্পতিবার) আমেঠি লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দেবেন স্মৃতি ইরানি| প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ১.০৭ লক্ষ ভোটে স্মৃতি ইরানিকে পরাজিত করেছিলেন রাহুল গান্ধী| এবার কি হয়, তার জন্য ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top