News Flash

  • Home
  • Uncategorized
  • ফের মোদীই ক্ষমতায় আসবেন, আশাবাদী পাক প্রধানমন্ত্রী ইমরান
Image

ফের মোদীই ক্ষমতায় আসবেন, আশাবাদী পাক প্রধানমন্ত্রী ইমরান

ইসলামাবাদ, ১০ এপ্রিল (হি.স.) : ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনকে ঘিরে পারদ চড়ছে পাকিস্তানেও৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক বক্তব্য থেকে এমনটাই প্রকাশ পেয়েছে৷ জানা গিয়েছে, এক সাক্ষাৎকারে ইমরান বলেন, লোকসভা নির্বাচনের ফলাফলে নরেন্দ্র মোদী জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রীর আসনে বসলে তবে কাশ্মীর নিয়ে একটা আলোচনার পথে আসা সম্ভবপর হবে৷

তিনি এও জানিয়েছেন, বিজেপি না এসে যদি ক্ষমতায় কংগ্রেস আসে তাহলে কাশ্মীর সমস্যার কোনও সমাধান হবে না, বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠতে পারে৷ তাঁর মতে, আফগানিস্তান, ভারত, ইরান, এই প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান পাকিস্তান এবং পাক নাগরিকদের জন্য খুবই প্রয়োজনীয়৷

অন্যদিকে, পাক বিদেশমন্ত্রী সাহ মেহমুদ কুরেশি রবিবার বলেন, চলতি মাসেই পাকিস্তানে ফের একবার ভারত স্ট্রাইক করতে পারে৷

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার ১১ এপ্রিল থেকে সাধারণ নির্বাচন শুরু হতে চলেছে৷ যার ফলাফল ঘোষিত হবে ২৩ মে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top