News Flash

  • Home
  • Uncategorized
  • চৌকিদারই চুরি করিয়েছে, রাফাল প্রসঙ্গে ফের তোপ দাগলেন রাহুল
Image

চৌকিদারই চুরি করিয়েছে, রাফাল প্রসঙ্গে ফের তোপ দাগলেন রাহুল

আমেঠি ও নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): রাফাল চুক্তি মামলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের সুর চড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে রাফাল প্রসঙ্গে রাহুলের দাবি, ‘চৌকিদারই চুরি করিয়েছে|’ অর্থাত্ নাম না করে ফের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী| লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাফাল মামলায় বুধবার সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় সরকার| রাফাল চুক্তির গোপন ফাইলের নথি চুরি নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালতে| ফাঁস হওয়া নথিকেই প্রামাণ্য হিসেবে মেনে নিয়েছে সর্বোচ্চ আদলত| বুধবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ| প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কৌল এবং বিচারপতি কে এম যোশেফের বেঞ্চ জানিয়েছে, ‘কেন্দ্রর উত্থাপিত প্রাথমিক আপত্তি আমরা খারিজ করে দিয়েছি|’

এর আগে সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যাওয়া নথি প্রামাণ্য হিসেবে পেশ করা যাবে না, এই যুক্তি দেখিয়েছিল কেন্দ্র| কেন্দ্রের যুক্তি ছিল, দেশের গোপন নথি বাইরে এলে বিপন্ন হবে দেশের নিরাপত্তা| কিন্তু, বুধবার রাফাল কাণ্ডে ফাঁস হয়ে যাওয়া গোপন রিপোর্টকেই প্রামাণ্য নথি হিসেবে দেখতে রাজি হয়ে গেল সুপ্রিম কোর্ট| রাফাল মামলায় সুপ্রিম রায়ের পরই উত্তর প্রদেশের আমেঠিতে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘সুপ্রিম কোর্টও মানল রাফাল চুক্তিতে দুর্নীতি হয়েছে এবং ওই চৌকিদারই চুরি করিয়েছে|’

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top