News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ ব্যক্তির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শান্তিরবাজারে
Image

নিখোঁজ ব্যক্তির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শান্তিরবাজারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ শান্তির বাজার মহকুমার অন্তরগত শান্তিকলোনি এলাকার ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃস্টি হয়৷ ঘটনার বিবরনে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৫ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তরগত শান্তিকলোনি এলাকার বাসিন্দা সন্তোষ দেবনাথ ( ৫৫ ) এর মৃত দেহ শান্তির বাজার রেল সংলগ্ণ এলাকায় গভীর জঙ্গলে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়৷ জানা যায় সন্তোষ দেবনাথ বৃহস্পতিবার সকালবেলা থেকেই নিখোজ ছিলেন৷

পরিবারের পক্ষ থেকে এইব্যাপারে শান্তির বাজার থানায় লিখিতভাবে জানানো হয়৷ এদিকে এলাকার লোকজন বিগত দু-দিন ধরে নিখোঁজ ব্যক্তির সন্ধানে খোজাখুজি করলেও নিখোঁজ ব্যক্তির কোন সন্ধান পায়নি৷ শেষ পর্যন্ত শুক্রবার সন্ধ্যাবেলায় সন্তোষ দেবনাথের মৃতদেহ এলাকার লোকজনের নজরে আসে৷ সন্তোষ দেবনাথকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকার লোকজন বিষয়টি শান্তির বাজার থানার নজরে আনে৷ ঘটনার খবর পেয়ে শান্তির বাজার থানার কর্তব্যরত পুলিশ ঘটনাস্থলে যান৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়৷ মৃত্যুর কারন জানতে চাইলে পরিবারের পক্ষথেকে জানানোহয় সন্তোষ দেবনাথ অনেকদিন যাবৎ রোগাক্রান্ত অবস্থায় ছিলেন৷ পরিবারের লোকজনদের ধারনা রোগের জ্বালা সহ্য না করতে পেরে হয়তোবা তিনি এইপথ বেছে নিয়েছেন৷ অপরদিকে সন্তোষ দেবনাথের এই অস্বভাবিক মৃত্যুর পিছনে কি কারন তানিয়ে তীব্র গুঞ্জন চলছে এলাকাবাসির মনে৷ সকলের মনে একটাই প্রশ্ণ এটি কি হত্যা না আত্মহত্যা ? এদিকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ পুলিশ জানায় ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে জানা যায়৷ সন্তোষ দেবনাথের এই অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷প্রসঙ্গত, রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ অভিযোগ রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে খুনের ঘটনাকেও পুলিশ পরিকল্পিতভাবে অস্বাভাবিক মৃত্যু মামলা কিংবা আত্মহত্যা বলে নথিভুক্ত করছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top