News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামে শুধু মহিলাদের জন্য ১১৭টি ভোট কেন্দ্র : সিইও
Image

মিজোরামে শুধু মহিলাদের জন্য ১১৭টি ভোট কেন্দ্র : সিইও

আইজল, ৭ এপ্রিল (হি.স.) : মিজোরামে শুধু মহিলাদের জন্য ১১৭টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। যেখানে শুধু মহিলারাই ভোটদান করতে পারবেন। এ কথা জানান মিজোরামের মুখ্য নির্বাচন আধিকারিক আশিস কুন্দ্রা। আইজলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কুন্দ্রা জানান, ওই ১১৭টি ভোট কেন্দ্রে কোনও পুরুষ ভোটকর্মী থাকবেন না। ভোট কেন্দ্রগুলিতে মহিলা নির্বাচনি আধিকারিক এবং মহিলা নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হবে। 


মিজোরামে একমাত্র লোকসভা কেন্দ্রে আগামী ১১ এপ্রিল ভোট গ্রহণ করা হবে। ওইদিন একই সঙ্গে আইজল পশ্চিম বিধান সভা কেন্দ্রের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। 
সাংবাদিকদের কুন্দ্রা বলেন, তিনি রাজ্যের সমস্ত জেলা সফর করে নির্বাচনি প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন এবং এই প্রস্তুতি দেখে তিনি সন্তুষ্ট। কুন্দ্রা জানান, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য তাঁর প্রশাসনযন্ত্র সম্পূর্ণভাবে তৈরি। রাজ্যের সমস্ত জেলায় ভোটিং মেশিনগুলিও ভোট গ্রহণের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। তাছাড়া নির্বাচন কর্মীদের তৃতীয় ও চূড়ান্ত প্রশিক্ষণও সোমবারের মধ্যে সম্পূর্ণ হবে। তিনি জানান, গতবার অনুষ্ঠিত নির্বাচনে মহিলা ভোট কেন্দ্রগুলিতে ইতিবাচক সাড়া পাওয়ায় এবার শুধু মহিলাদের জন্য ১১৭টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে।


কুন্দ্রা বলেন, সমগ্র রাজ্য জুড়ে ২৫৬টি ভোটার জাগরণ ফোরাম গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে সোশাল মিডিয়ার মাধ্যমে তরুণ ভোটার ক্লাব গঠন করা হয়েছে, যেখানে বিপুল উৎসাহ দেখা গেছে। তিনি জানান, দূরবর্তী ভোট কেন্দ্রগুলিতে নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছনোর জন্য ভোট কর্মীরা সংশ্লিষ্ট জেলা সদর থেকে মঙ্গলবারই রওয়ানা হয়ে যাবেন। তবে বেশিরভাগ ভোট কর্মী বুধবার ভোট কেন্দ্রগুলির উদ্দেশে রওয়ানা হবেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top