News Flash

  • Home
  • Uncategorized
  • সদরের এসিঃ রিটার্নিং অফিসারকে সরানোর সিদ্ধান্ত নিল কমিশন
Image

সদরের এসিঃ রিটার্নিং অফিসারকে সরানোর সিদ্ধান্ত নিল কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল ৷৷ বিএমএসের নামে কাজের বরাত দিয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে সদর মহকুমা শাসক তথা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে সড়ানো হচ্ছে অসীম সাহাকে৷ সম্প্রতি নির্বাচনে বিডিও রেকর্ডিংয়ের ওয়ার্ক অডার জারি করা হয়েছিল বিএমএসের নামে৷ এই ঘটনায় রাজ্য নির্বাচন কমিশন অসন্তোষ প্রকাশ করেছে৷ মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরনিকান্তি জানিয়েছেন, এই ঘটনায় সদর মহকুমা শাসক তথা সদরের সহকারী রিটার্নিং অফিসারকে দাযিত্ব থেকে সড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে৷

নির্বাচনী কাজের বরাত অতীতেও রাজনৈতিক দলের শাখা সংগঠনগুলিকেই বরাত দেওয়া হত৷ অতীতে এই ধরনের কাজ সিআইটিইউকে দেওয়া হত৷ কিন্তু, সরকারী অর্ডারে কখনই সিআইটিইউ’র নাম উল্লেখ থাকত না৷ লোকসভা নির্বাচনকে ঘিরে গত ২২ মার্চ সদর মহকুমা শাসকের অফিস থেকে ৮টি বিধানসভা কেন্দ্রের বিডিও রেকর্ডিংয়ের ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছিল৷ সদরের সহকারী রিটার্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক ওই ওয়ার্ক অর্ডারে বড়জলা, আগরতলা, রামনগর, টাউন বড়দোয়ালী, বনমালীপুর, প্রতাপগড়, বাধারঘাট এবং সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের বিডিও রেকর্ডিং এর জন্য বিএমএসকে বরাত দেওয়া হয়৷ মোট ১২ জনকে বিডিও রেকর্ডিং এর জন্য দায়িত্ব দেওয়া হয়৷

সরকারি কাজে সরাসরি রাজনৈতিক দলের শাখা সংগঠনের বরাত দেওয়ার ঘটনায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ রাজ্য নির্বাচন কমিশন এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে৷ মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণিকান্তি জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে কমিশনের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের এ ধরনের আচরণ কাম্য নয়৷ সদরের সহকারী রিটার্নিং অফিসার যে ওয়ার্ক অর্ডার জারি করেছেন তাতে কমিশন ভিষণ অসন্তোষ্ট হয়েছে৷ তাই, রাজ্য সরকারের কাছে সদর মহকুমা শাসক তথা সদরের সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে অসীম সাহাকে সরানোর সুপারিশ করা হয়েছে৷ পাশাপাশি ওই ওয়ার্ক অর্র্ডরটি স্থগিত রাখা হয়েছে৷ তিনি বলেন, সদরের রিটার্নিং অফিসারকে এখন থেকে বিডিও গ্রাফি নিয়ে সমস্ত কাজ নিজের দায়িত্বে করানোর জন্য বলা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top