News Flash

  • Home
  • Uncategorized
  • আলোচনাই কাশ্মীর সমস্যার সমাধান করতে পারে, দাবি আজাদের
Image

আলোচনাই কাশ্মীর সমস্যার সমাধান করতে পারে, দাবি আজাদের

জম্মু, ৪ এপ্রিল (হি.স.) : জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধানে আলোচনাই একমাত্র পথ। বৃহস্পতিবার এমনই দাবি করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ায় কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।

এদিন জম্মুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলাম নবি আজাদ বলেন, ক্ষমতা এলে নাগরিক সমাজ থেকে তিনজন পর্যবেক্ষক নিয়োগ করা হবে। এর আগে যে সকল পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছিল তাদের রিপোর্টগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। কাশ্মীর সমস্যার সমাধানের জন্য সব পক্ষের সঙ্গেই আলোচনায় বসতে রাজি কংগ্রেস। কোনও রকমের সিদ্ধান্ত গ্রহণের আগে সবপক্ষেরই বক্তব্য শোনা উচিত।

পাশাপাশি কেন্দ্রে ক্ষমতায় এলে জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ নির্বাচন করবে কংগ্রেস বলে জানিয়েছেন গুলাম নবি আজাদ। ৩৭০ ধারা নিয়ে সম্প্রাতিক সময়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে সে প্রসঙ্গে বলতে গিয়ে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা বলেন, ৩৭০ ধারা কোনও ভাবেই বিলোপ করা হবে না।

আফস্পা আইনের কয়েকটি ধারা শিথিল করা নিয়ে কংগ্রেস নিজেদের ইস্তেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল সে সম্পর্কে বলতে গিয়ে গুলাম নবি আজাদ বলেন, জম্মু ও কাশ্মীরে আমার্ড ফোর্স (স্পেশ্যাল পাওয়ার) অ্যাক্ট (আফস্পা) এবং ডিস্টাভর্ড এরিয়া অ্যাক্ট (ডিএএ) আইনগুলি পুনর্বিবেচনা করা হবে। নিরাপত্তা বাহিনী এবং জনগণের স্বার্থ রক্ষা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top