News Flash

  • Home
  • Uncategorized
  • ০.২৫ বেস পয়েন্ট রেপো রেট কমাল আরবিআই, সস্তা হতে পারে গাড়ি ও গৃহঋণ
Image

০.২৫ বেস পয়েন্ট রেপো রেট কমাল আরবিআই, সস্তা হতে পারে গাড়ি ও গৃহঋণ

মুম্বই, ৪ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনের প্রাক্কালে সুখবর দেশবাসীর জন্য| বৃহস্পতিবার মনেটারি পলিসি কমিটি (এমপিসি)-র সর্বসম্মত সিদ্ধান্তে ০.২৫ বেসিস বেস পয়েন্ট রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)| ০.২৫ বেস পয়েন্ট সুদের হার কমানোর পর ৬.২৫ শতাংশ থেকে কমে রেপো রেট দাঁড়াল ৬ শতাংশে| সুদের হার কমানোর ফলে কমতে পারে ইএমআই, সস্তা হতে পারে গাড়ি ও গৃহঋণ|

বৃহস্পতিবার ছিল তিন দিনের এমপিসি-র শেষ বৈঠক| রেপো রেট কমানোর পক্ষে মতামত পোষণ করেছেন ছ’জন এমপিসি সদস্যের মধ্যে ৪ জন সদস্য, বিপক্ষে মতামত পোষণ করেছেন দু’জন| এরপরই ০.২৫ বেস পয়েন্ট রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে আরবিআই| পাশাপাশি আরবিআই জানিয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপি লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৭.২ শতাংশ, পূর্বে লক্ষ্যমাত্রা ছিল ৭.৪ শতাংশ| আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ২০১৯ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে রফতানি বৃদ্ধির হার দুর্বল ছিল| যদিও, আমদানি বিশেষ করে নন-অয়েল গোল্ড আমদানির পরিমাণ হ্রাস পেয়েছিল|

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top