News Flash

  • Home
  • Uncategorized
  • ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবির মুক্তি নিয়ে ধোঁয়ায়, ৮ এপ্রিল পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে

‘পিএম নরেন্দ্র মোদী’ ছবির মুক্তি নিয়ে ধোঁয়ায়, ৮ এপ্রিল পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবির মুক্তি নিয়ে ধোঁয়াশা আর কাটছেই না| ৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ‘পি এম নরেন্দ্র মোদী’ ছবির| কিন্তু, ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার প্রেক্ষিতে নতুন করে আবেদন গৃহীত হল সুপ্রিম কোর্ট| বৃহস্পতিবার বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংঘির আবেদনের প্রেক্ষিতে নতুন করে আবেদন গৃহীত হয়েছে সর্বোচ্চ আদালতে| আর তাই আরও বেশ কয়েকদিন পিছোল ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবির মুক্তি| আগামী ৮ এপ্রিল সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে| সবমিলিয়ে ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবির মুক্তির তারিখ নিয়ে বৃহস্পতিবারও ধোঁয়াশা কাটল না|

৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবির| কিন্তু, লোকসভা নির্বাচনের আবহে এই ছবির মুক্তির বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংঘি| বৃহস্পতিবার সকালে শীর্ষ আদালতের বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান অভিষেক মনু সিংঘি| এরপরই পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৮ এপ্রিল| আপাতত আগামী ৮ এপ্রিল পর্যন্ত ঝুলেই রয়েছে ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবির মুক্তি|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top