News Flash

  • Home
  • Uncategorized
  • বিস্তর পরিমাণ নেশা সামগ্রী ধবংস
Image

বিস্তর পরিমাণ নেশা সামগ্রী ধবংস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷  রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বোধজং নগর এলাকায় পুরানো হলো প্রচুর পরিমাণ গাঁজা, কফ সিরাপ এবং হেরোইন৷ রাজ্যের বিভিন্ন স্থান থেকে গত তিন মাস ধরে পাচারকালে আটক গাজা, কফ সিরাপ এবং হেরোইন গুলো পুরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷ আদালতের নির্দেশ হাইকোর্টের তত্ত্বাবধানে বুধবার  এসব নেশাজাতীয় সামগ্রী পুড়িয়ে দেওয়া হয়৷ পুড়িয়ে ধবংস করে দেওয়া এসব নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক আট কোটি টাকা বলে জানানো হয়েছে৷ রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার উদ্যোগ গ্রহণ করা হয়৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যকে নেশা মুক্ত করে যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছেন৷ তাতে ব্যাপক সাফল্য মিলেছে৷ বিগত বামফ্রন্ট সরকারের আমলে নেশা সামগ্রী বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি৷ তৎকালীন সরকারের নরম  মনোভাবের সুযোগকে কাজে লাগিয়ে পুলিশের একাংশও এসব কারবার এর সঙ্গে জড়িয়ে পড়েছিল৷ তৎকালীন শাসক দলের নেতাদের একাংশ নেশা কারবার এর সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ৷

দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠন হওয়ার পরপরই বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রথম পদক্ষেপ হিসেবে রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার সিদ্ধান্ত নেন৷ রাজ্য পুলিশকে কঠোর বার্তা দিয়ে বলেন রাজ্যকে নেশা মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে৷ এমনকি পুলিশের যে একাংশ নেশা খাবারের সঙ্গে জড়িয়ে পড়েছিল তাদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেন মুখ্যমন্ত্রী৷ এরপরই নড়েচড়ে বসে পুলিশ ও নিরাপত্তা বাহিনী৷ প্রায় প্রতিদিনই নেশা বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সাফল্যের মুখ দেখতে শুরু করে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা৷ মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত রাজ্য গঠন করার স্বপ্ণ অনেকটাই অগ্রসর হয়েছে বলা যেতেই পারে৷ কিন্তু এই কাজ আরো অনেকটা বাকি৷ নির্বাচনী ডামাডোলে নেশা বিরোধী অভিযান প্রায় বন্ধ হয়ে পড়েছে৷ রাজ্যের বিভিন্ন স্থান থেকে আটক করা গাঁজা,  ফেনসিডিল, কফ সিরাপ, ট্যাবলেট ইত্যাদি সুপ্রিম কোর্টের নির্দেশে বুধবার আগরতলা শহর সংলগ্ণ বুধজং নাগারে পোড়ানো হয়৷ রাজ্য হাইকোর্টের তত্ত্বাবধানে আর ও প্রশাসনের কর্মকর্তারা নেশা সামগ্রী ধবংস করে দেন৷ কর্মকর্তারা জানান রাজ্যের আটটি জেলা থেকে আটক করা সামগ্রী এখানে পুরানো হয়েছে৷ পুড়িয়ে ধবংস করে দেওয়া সামগ্রীর মধ্যে ছিল ৪৭৫২কেজি গাঁজা ৫৬ হাজার ২৬১ বোতল কফ সিরাপ, এবং  ১কেজি ৯৬ গ্রাম হেরোইন৷ প্রশাসনের ওই কর্মকর্তা জানান সুপ্রিম কোর্টের নির্দেশে এসব সামগ্রী পোড়ানো হয়েছে৷ রাজ্যে একদিকে যেমন নেশা বিরোধী অভিযান চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার হবে, ঠিক তেমনি এসব সামগ্রী ধবংস করে দেওয়ার কাজ অব্যাহত থাকবে বলেও কর্মকর্তারা জানিয়েছেন৷ রাজ্য কে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top