News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট প্রচারে গিয়ে মিজো শরণার্থীদের দাবী আপত্তি শুনলনে উপমুখ্যমন্ত্রী
Image

ভোট প্রচারে গিয়ে মিজো শরণার্থীদের দাবী আপত্তি শুনলনে উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল ৷৷ লোকসভা নির্বাচনে প্রচারে গিয়ে মিজো এবং রিয়াং শরণার্থী নেতাদের সাথে বৈঠক করলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্র্ম৷ বৈঠকে উপমুখ্যমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি পেশ করেছেন মিজো ও রিয়াং শরণার্থী নেতারা৷ পরিশ্রুত পানীয় জল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য তাঁরা উপমুখ্যমন্ত্রীর কাছে জোড়ালো দাবি জানিয়েছেন৷ লোকসভা নির্বাচনের পর তাদের সমস্ত দাবি পূরণ করা হবে বলে এদিন উপমুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন৷

রাজ্যে দুই দশকেরও বেশি সময় ধরে পানিসাগর ও কাঞ্চনপুরে শিবিরে আশ্রিত রয়েছেন রিয়াং শরণার্থীরা৷ তাদের একাধিকবার মিজোরামে ফিরে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল৷ কিন্তু, তাদেরকে মিজোরামে ফেরত পাঠানো এখনও সম্ভব হয়ে উঠেনি৷ বুধবার নির্বাচনী প্রচারে জম্পুই গিয়েছেন উপমুখ্যমন্ত্রী৷ ত্রিপুরা পূর্ব আসনে বিজেপি প্রার্থী রেবতি কুমার ত্রিপুরার সমর্থনে এদিন যীষ্ণু দেববর্মা প্রচারে অংশ নিয়েছেন৷ এরই মাঝে জম্পুইতে ইডেন টুরিস্ট লজে মিজো ও রিয়াং শরণার্থী নেতাদের সাথে স্থানীয় বিজেপি নেতাদের েিনয় বৈঠক করেন যীষ্ণু দেববর্মা৷ বৈঠকে পরিশ্রুত পানীয় জল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির দাবি জানানো হয়েছে৷ যীষ্ণু দেববর্মা মিজো ও রিয়াং শরণার্থী নেতাদের বলেন, রাজ্যে এখন লোকসভা নির্বাচনকে ঘিরে নির্বাচনী আচরণ বিধি লাগু রয়েছে৷ ফলে, সরকারি ভাবে তাদের দাবি পূরণ করা এখন সম্ভব নয়৷ কিন্তু নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলিকে তাদের দাবি গুলির পরীক্ষা নিরীক্ষা করা জন্য নির্দেশ দেওয়া হবে৷ তিনি বলেন, মিজো ও রিয়াং শরণার্থীদের দাবি পূরণে রাজ্য সরকার আন্তরিক ভাবে বিবেচনা করবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top