News Flash

  • Home
  • Uncategorized
  • এসইউসিআই(সি) প্রার্থীর উপর দুসৃকতি হামলার অভিযোগ
Image

এসইউসিআই(সি) প্রার্থীর উপর দুসৃকতি হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ নির্বাচনের মুখে প্রার্থীদের উপর হামলার অভিযোগ উঠছে৷ এসইউসিআই(সি)  এর তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালে  এসইউসিআই(সি) প্রার্থী অরুণ কুমার ভৌমিক দলীয় কর্মীদের সাথে প্রচার গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আমতলী হয়ে এবং সেকেরকোট হয়ে যখন কাঞ্চনমালা বাজারে পৌছায় তখন একদল দুষৃকতি নিজেদের বিজেপি কর্মী পরিচয় দিয়ে গাড়ি আটক করে৷ সঙ্গে সঙ্গে প্রচার গাড়ির কাঁচ ভেঙে দেয়৷ মাইক ও মেশিল ভেঙে টুকরো করে দেয় এবং গাড়ির মধ্যে উপস্থিত দলীয় কর্মী সহ সবার ওপর বর্বর আক্রমণ চালায়৷ ওই অবস্থায় কাঞ্চনমালা বাজার ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় এবং প্রার্থী সহ সবাইকে বিজেপির দলীয় পতাকা হাতে নেওয়ার জন্য জোড় দেয়৷

চিৎকার করে বলাবলি করতে থাকে যে শুধুমাত্র বিজেপি দল ছাড়া আর অন্য কোন দল করা যাবেনা৷ উপস্থিত দলের রাজ্য সাংগঠনিক কমিটির সদস্যা শ্রীমতি শিবানী ভৌমিক নিজেকে কাঞ্চনমালার স্বনামধন্য চিকিৎসক সতীন্দ্র চন্দ্র দাস এর মেয়ে বলে দাবী করায় ও বাজার সংলগ্ণ নিজের বাড়িতে যাবে বলে চিৎকার করলে এবং নির্বাচনে দলীয় প্রচার করবেই বলে পাল্টা সাহস দেখালে দুষৃকতিরা পিচু হাটে৷ পরে প্রার্থীর পি এস ও আমতলী থানায় রিপোর্ট করে৷ এবং সঙ্গে সঙ্গে একজন এস আই সহ কিছু পুলিশকর্মী ঘটনাস্থলে আসেন৷ দলের পক্ষ থেকে দুষৃকতিদের নাম জেনে উপস্থিত এস আই একটি কেস ফাইল ডায়েরী করেন এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় কর্মীদের আশ্বাস দেন৷

দুষৃকতিদের মধ্যে উপস্থিত ছিলেন টুটন দেবনাথ, দোলন সূত্রধর, প্রসেনজিৎ দাস এবং সঞ্জু রায় প্রমুখ৷ পরে আগরতলার কর্ণেল চৌমুহনীস্থিত দলের রাজ্য অফিসে আহত দলীয় কর্মীদের নিয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়৷ সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদক তথা ত্রিপুরা পশ্চিম কেন্দ্রের প্রার্থী শ্রী অরুণ কুমার ভৌমিক জনগণকে বিজেপির এই ফ্যাসিস্টিক আক্রমণ প্রতিহত করার এবং সাথে সাথে বিজেপির রাজ্য নেতৃত্বকে বিরোধী কন্ঠ স্তব্ধ করার এহেন দলীয় সংসৃকতি বন্ধ করার আহ্বান জানায়৷ পরবর্ত সময়ে ত্রিপুরা পশ্চিম কেন্দ্রের রিটার্নিং অফিসার এর নিকট একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে দলের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top