News Flash

  • Home
  • Uncategorized
  • অনন্তনাগ কেন্দ্র থেকে মনোনয়ন পত্র পেশ মেহবুবা মুফতির
Image

অনন্তনাগ কেন্দ্র থেকে মনোনয়ন পত্র পেশ মেহবুবা মুফতির

অনন্তনাগ, ৩ এপ্রিল (হি.স.) : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিলেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

বুধবার পিডিপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন মেহবুবা মুফতি। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপত্যকার এই বর্ষীয়ান নেত্রী বলেন, ‘পিতৃবিয়োগের এই প্রথম কোনও নির্বাচন লড়ছি।’ পাশাপাশি সমর্থকদের আশ্বস্ত করে তিনি বলেন, নিশ্চিত ভাবেই জনগণ পিডিপির প্রতি আস্থাশীল থাকবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজধানী দিল্লির এইমস হাসপাতালে ২০১৬ সালের ৭ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মুফতি মহম্মদ সইদ। সেই সময় অনন্তনাগ লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন মেহবুবা মুফতি। পিতৃবিয়োগের পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন তিনি। কিন্তু নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে অনন্তনাগ কেন্দ্রে আরও উপ-নির্বাচন করার সাহস পাননি প্রশাসনিক কর্তারা। ফলে তিন বছর ধরে এই কেন্দ্রে কোনও সাংসদ ছিল না।

আসন্ন লোকসভা নির্বাচনে অনন্তনাগ কেন্দ্র থেকেই মনোনয়ন পেশ করলেন মেহবুবা মুফতি। অন্যদিকে ন্যাশনাল কনফারেন্স প্রাক্তন বিচারপতি হাসনেইন মাসুদিকে এই কেন্দ্রে প্রার্থী করেছে। যদিও কংগ্রেস এখনও এই কেন্দ্রে কোনও প্রার্থী নাম ঘোষণা করেনি। জম্মু ও কাশ্মীরে তিনটি পর্যায় লোকসভা নির্বাচন হবে। ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল এবং ৬ মে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top