News Flash

  • Home
  • Uncategorized
  • তিন নেত্রীর দলত্যাগে ক্ষতি হবে না, দাবি আইপিএফটি’র
Image

তিন নেত্রীর দলত্যাগে ক্ষতি হবে না, দাবি আইপিএফটি’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ দল ছেড়ে তিন নেত্রী চলে গেলেও আইপিএফটি-র কোনও ক্ষতি হবে না৷ রবিবার মহিলা আইপিএফটি-র উপ-সভানেত্রী বীনামালা দেববর্মা-সহ তিন নেত্রী দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন৷ তাঁদের দলত্যাগ প্রসঙ্গে এই অভিমত ব্যক্ত করেছেন মহিলা আইপিএফটি-র সভানেত্রী সিন্ধুকন্যা দেববর্মা৷

সোমবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই দাবি করেছেন সিন্ধুকন্যা৷ তিনি জানান, তাঁরা দল ছেড়ে চলে যাওয়ার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দল থেকে বহিষ্কার করা হয়েছে৷ পাশাপাশি তিনি আরও জানান, গণতান্ত্রিক দলে যে-কেউ স্বাধীনভাবে আসতে পারেন এবং চলে যেতেও পারেন৷ বিভিন্ন লোক তাঁদের ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে যে-কোনও দলে চলে যান৷ তাই যে তিন নেত্রী চলে গিয়েছেন তাঁদের কথা না ভেবে লোকসভা নির্বাচনে কী করে দুই আসনেই আইপিএফটি প্রার্থীদের জয়ী করানো যায় তার জন্য তাঁরা কাজ করছেন৷

সভানেত্রী এদিন একটি এক লক্ষ টাকার চেকের ফটোকপি উপস্থিত সাংবাদিকদের হাতে তুলে দেন সিন্ধুকন্যা৷ তিনি বলেন, এই চেকটি কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মা আইপিএফটি-র এক সদস্য ডেভিড মুড়াসিংকে দিয়েছেন৷ এভাবে দলকে না জানিয়ে ডেভিড মুড়াসিংকে কেন কংগ্রেস সভাপতি মোটা অঙ্কের একটি চেক দিলেন তার জন্য দল তদন্ত করছে বলেও জানান তিনি৷

অপরদিকে, মহিলা আইপিএফটি-র সাধারণ সম্পাদিকা স্বপ্ণা দেববর্মা বলেন, ২০০৯ সাল থেকে আইপিএফটি তিপ্রাল্যান্ড রাজ্যের দাবিকে সামনে রেখে আন্দোলন শুরু করেছে৷ ২০১৯ সালে এসেও এই একই দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে৷ তিনি বলেন, তিন নেত্রী দল ছেড়ে চলে গেলেও অন্যান্য আরও অনেক লোক নতুন করে আইপিএফটিতে এসে যোগদান করছেন৷ আইপিএফটি-র সমর্থক শুধু জনজাতি অংশের মানুষই নয়, হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি সম্প্রদায়ের মানুষও সমর্থন করছেন এবং দলকে মজবুত করছেন৷ আইপিএফটি দল সম্প্রদায়গত রাজনীতিতে বিশ্বাস করে না৷ তারা সকলের জন্য কাজ করেছে বলেও দাবি করেন স্বপ্ণা দেববর্মা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top