News Flash

  • Home
  • Uncategorized
  • বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, কটকের কাছে আলাদা হয়ে গেল রাজধানী এক্সপ্রেসের বগি
Image

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, কটকের কাছে আলাদা হয়ে গেল রাজধানী এক্সপ্রেসের বগি

ভুবনেশ্বর, ২ এপ্রিল (হি.স.): অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা| ওডিশার কটকের কাছে কাঠজোডি নদী সেতুর উপর আলাদা হয়ে গেল ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের বগি| মঙ্গলবারের এই দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| পূর্ব উপকূল রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের বগি আলাদা হয়ে যাওয়ার ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| তবে, যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে|

রেল সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ ভুবনেশ্বর স্টেশন থেকে ছাড়ায় কিছুক্ষণ পরই সেতুর উপর দাঁড়িয়ে পড়ে রাজধানী এক্সপ্রেস| বেশ কিছুক্ষণ সেতুর উপর ট্রেনটি দাঁড়িয়ে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে| এরপর ভুবনেশ্বর কোচ রক্ষণাবেক্ষণ ডিপো থেকে কর্মী-আধিকারিকরা কটক স্টেশনে আলাদা হয়ে যাওয়া বগি গুলি খতিয়ে দেখেন| আলাদা হয়ে যাওয়া বগি গুলি হল বি৩ এবং বি৪| আলাদা হয়ে যাওয়া বগি দু’টি রাজধানী এক্সপ্রেসের সঙ্গে জুড়ে দেওয়ার পর পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি| রেলের উচ্চপদস্থ এক আধিকারিক জানিয়েছেন, এই দুর্ঘটনায় বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে| ওই প্যানেলের শীর্ষে রয়েছেন খুর্দা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) বৃজ মোহন আগরওয়াল| আগামী ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top