News Flash

  • Home
  • Uncategorized
  • শকুন্তলা রোডে চৈত্র মেলার জায়গা নিয়ে অসন্তোষ
Image

শকুন্তলা রোডে চৈত্র মেলার জায়গা নিয়ে অসন্তোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ ১লা এপ্রিল সোমবার থেকে রাজধানী আগরতলা শহরের শকুন্তলা রোড এবং শিশু উদ্যান বিপনী বিতানের সামনে এবছর হকার্স মার্কেট বসানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন৷ এই মার্কেট চলবে ১৪ তারিখ পর্যন্ত৷ প্রশাসনের তরফে হকারদের যে পরিমান জায়গা দেওয়ার কথা ছিল সেই পরিমান জায়গা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উছেছে৷

লোকসভা নির্বাচনের ডামাডোলের মধ্যে ও অন্যান্য বছরের মতোই এবছরও আগরতলা শহরে হকার্স মার্কেট বসছে৷ এনিয়ে প্রতিবছরই নানা ঝামেলাদেখা দেয়৷ এবছরও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটার যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে৷

আগরতলা পুর নিগম এবছর মাত্র ৫০০ জনকে হকার্স মার্কেটে দোকান খুলে ব্যবসা করার অনুমতি দিয়েছে৷ শকুন্তলা রোডে সূর্য চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনি পর্যন্ত রাস্তায় ৪টি লাইনে হকারদের বসার জায়গা করে দেওয়া হয়েছে৷ এছাড়া শিশু উদ্যান বিপনী বিতানের সামনে একটি লাইনে হকারদের ব্যবসা করার জায়গা দেওয়া হয়েছে৷ এজন্য পুর নিগমের পক্ষ থেকে প্রয়োজনীয় টাকা পয়সাও জমা নেওয়া হয়েছে৷ সোমবার দোকান খুলতে এসে ব্যবসায়ীরা জানতে পারেন যে পরিমান জায়গা দেওয়ার কথা ছিল সেই পরিমান জায়গা পাবেন না দোকানীরা৷ ফলে চাপা ক্ষোভ বিরাজ করছে একাংশ ব্যাবসায়ীদের মধ্যে৷ এবিষয়ে বিস্তারিত তথ্য জানান, এক ব্যবসায়ী৷

ব্যবসায়ীদের অভিমত পর্যাপ্ত পরিমান জায়গা না দিলে তারা ব্যবসায় মার খাবেন৷ বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষের নজরে এনেছেন ব্যবসায়ীরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top