News Flash

  • Home
  • Uncategorized
  • কালাবনে কংগ্রেসের নির্বাচন র্যালী আক্রান্ত উদয়পুরে থানা ঘেরাও
Image

কালাবনে কংগ্রেসের নির্বাচন র্যালী আক্রান্ত উদয়পুরে থানা ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ মার্চ৷৷ ফের সন্ত্রাসের অভিযোগ তুলেছে প্রদেশ কংগ্রেস৷ রবিবাসরীয় দিনে লোকসভা নির্বাচনকে ঘিরে ত্রিপুরার গোমতি জেলার উদয়পুরে প্রচার সেরে ফেরার পথে কংগ্রেস প্রার্থীর র্যালীতে দুসৃকতিকারীরা হামলা চালালে তাতে ৫ জন কংগ্রেস কর্মী আহত হন৷ প্রতিবাদে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে পথ অবরোধ করেন৷ তারপর আর কে পুর থানা ঘেরাও করেন৷ এসডিপিও হিমাদ্রি প্রসাদ দাস ২৪ ঘন্টার মধ্যে দুসৃকতিকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে সুবলবাবু থানা ঘেরাও প্রত্যাহার করেন৷


এদিন সকালে ত্রিপুরায় পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক প্রচারে বের হন৷ উদয়পুরের কাকড়াবন, শালগড়া এলাকা প্রচার শেষে ফেরার পথে দুপুর নাগাদ কালাবন এলাকায় একদল দুসৃকতিকারী তাঁদের উপর হামলা করে৷ দুসৃকতিকারীরা প্রচারের গাড়িটিতে ঢিলও ছুড়ে৷ দুসৃকতিকারীদের অতর্কিত হামলায় ৫ জন কংগ্রেস কর্মী আহত হন৷ তাঁদের আক্রান্ত করে দুসৃকতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে৷
এই ঘটনায় কংগ্রেস প্রার্থীর শরীরে কোন আঘাত লাগেনি৷ আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়৷ জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷
এদিকে, এই হামলার ঘটনার প্রতিবাদে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক কর্মী সর্থকদের নিয়ে প্রথমে পথ অবরোধ করেন৷ এরপর তারা আর কে পুর থানা ঘেরাও করেন৷ বেলা পৌণে ২টা থেকে পৌণে ৩টা পর্যন্ত তাঁরা থানা ঘেরাও করে রাখেন৷ আর কে থানার ওসি সুনীল দাস তাঁদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন৷ অবশেষে এসডিপিও হিমাদ্রি প্রসাদ দাসের হস্তক্ষেপে ঘেরাও মুক্ত হয় আর কে পুর থানা৷ শ্রী দাস কংগ্রেস প্রার্থী এবং তাঁর কর্মী সমর্থকদের আশ্বাস দেন ২৪ ঘন্টার মধ্যে দুসৃকতিকারীদের গ্রেপ্তার করা হবে৷ পাশাপাশি, প্রার্থী এবং কংগ্রেস কর্মী সমর্থকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে আর কে পুর থানা ঘেরাও তুলে নেন সুবল ভৌমিক৷
এদিকে, সুবল ভৌমিক এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচনে সন্ত্রাস করে জেতার কৌশল নেওয়া হয়েছে৷ তাই, বিরোধীরা বারে বারে আক্রান্ত হচ্ছেন৷ তিনি বলেন, ভোটের ফলাফলে এর জবাব দেবে কংগ্রেস৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top