News Flash

  • Home
  • Uncategorized
  • কালবৈশাখীর হঠাৎ তান্ডবে তছনছ বিদ্যুৎ, শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
Image

কালবৈশাখীর হঠাৎ তান্ডবে তছনছ বিদ্যুৎ, শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া/উদয়পুর/ধর্মনগর, জলেফা, ৩১ মার্চ৷৷ মধ্য চৈত্রে কালবৈশাখীর ঝড় সাথে শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে ত্রিপুরা৷  রবিবার বিকেলে ঝড়ের সাথে শিলাবৃষ্টি হয়েছে ত্রিপুরার উত্তর ও ঊনকোটি জেলা৷ তাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে৷ সারা রাজ্যেই ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা৷ প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও৷ কয়েক ঘন্টার বৃষ্টিতে এদিন রাজধানী আগরতলায় কয়েকটি স্থান জলমগ্ণ হয়েছে৷ কিছু কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে৷ আসাম-আগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়াকামীতে ধস পড়েছে৷ তাতে, সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়েছে৷

এদিন বিকেলে হঠাৎই ঝড়ের সাথে ভারি বৃষ্টিপাত শুরু হয়৷ জানা গেছে, উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলায় ঝড়ের সাথে শিলাবৃষ্টিও হয়েছে৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় বড়  বড় শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে৷ জানা গেছে, ধর্মনগর, কাঞ্চনপুর, পানিসাগর, পেচারথল এলাকায় ঝড় ও শিলাবৃষ্টিতে মারাত্মক ক্ষতি হয়েছে৷

এদিকে, ঝড়ের তান্ডবে খোয়াই জেলায় বিভিন্ন স্থানে বিদুতের খুঁটি ভেঙ্গে গিয়েছে৷ ঘরবাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে৷ আসাম-আগরতলা জাতীয় সড়কে গাছ ভেঙ্গে পড়ায় যান চলাচল ব্যাহত হয়েছে৷ জানা গেছে, খোয়াই জেলায় চাকমাঘাট, মহারাণীপুর, তৃষাবাড়ি, কড়ইলং, ইচারবিল, নেতাজিনগর, পুলিনপুর, তুইসিন্দ্রাই, হাওয়াইবাড়ি এলাকায় ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে৷ টানা এক ঘন্টা ধরে ঝড়ের তান্ডব চলেছে৷

এদিকে, ঝড়ের সময় বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড় করে রাখা হয়েছিল৷ ফলে, ট্রেন পরিষেবাও ব্যহত হয়েছে৷ জানা গেছে, ঝড়ের প্রকোপে তেলিয়ামুড়া রেল স্টেশনও ক্ষতিগ্রস্থ হয়েছে৷

কালবৈশাখীর ঝড়ে বিমান পরিষেবাও এদিন ব্যহত হয়েছে৷ সন্ধ্যায় তিনটি বিমান সঠিক সময়ে আগরতলা বিমান বন্দরে নামতে পারেনি৷ অনেক রাতে ওই বিমান আগরতলায় অবতরণ করে ফের যাত্রী নিয়ে ফিরে গেছে৷ ইন্ডিগোর দুইটি এবং এয়ার ইন্ডিয়ার একটি বিমান আজ ঝড়ের কারণে বিলম্বে আগরতলায় পৌঁছেছে৷

এদিকে, গোমতি জেলায় ঝড়ের মাঝে পড়ে এক রিক্সা চালক গুরুতর আহত হয়েছেন৷ সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ঝড়ের সময় বাড়ি ফেরার পথে গোমতি জেলার উদয়পুরের বনদুয়ারে রিক্সা চালক অজিত দাস(৫৫) আহত হয়েছেন৷ দমকল কর্মীরা তাকে উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে ভর্তি করেছে৷ এদিকে, পালাটানায় একটি অটো ঝড়ের সময় উল্টে যায়৷ তাতে অটো চালক গুরুতর আহত হয়েছেন৷

এদিন ঝড়ের কারণে সারা রাজ্যে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে৷ সারা রাজ্যেই বিদ্যুৎ ছিন্ন হয়ে গিয়েছে৷ কারণ প্রচুর বিদ্যুতের খঁুটি এবং ট্রান্সফরমার ক্ষতিগ্রস্থ হয়েছে৷ বিদ্যুৎ দপ্তরের তরফে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে৷ এদিকে জলেফাতেও ঝড়ে প্রচুর রাবার গাছ ভূপাতিত হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top