News Flash

  • Home
  • Uncategorized
  • রাজা, মহারাজা নয়, দেশের প্রয়োজন চৌকিদারের : প্রধানমন্ত্রী
Image

রাজা, মহারাজা নয়, দেশের প্রয়োজন চৌকিদারের : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : নাম না করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজা এবং মহারাজাদের দরকার নেই। দেশের প্রয়োজন চৌকিদারের, যিনি সদর্থক ভাবে সেবা করতে পারবেন। রবিবার ‘ম্যায় ভি চৌকিদার’ কর্মসূচীতে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে আমার প্রতি আস্থা দেখিয়েছিল দেশবাসী। সে জন্যই দেশকে সেবা করার সুযোগ পেয়েছে। এই দায়িত্ব পেয়ে দুর্নীতিগ্রস্তদের কাছ থেকে দেশের সম্পদকে রক্ষা করার চেষ্টা করেছি।চৌকিদার শব্দের অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, চৌকিদার কথাটার মধ্যে নীতিবোধের সত্ত্বা রয়েছে। মহাত্মা গান্ধীর আস্থাশীল ধারণা মধ্যেই চৌকিদার শব্দের প্রকৃত মানে রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর ১৩০ কোটি দেশবাসী অধিকার এবং কর্তব্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রতিজ্ঞা করবে। যদি মোদী নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করত তবে দেশের জন্য এই মোদীর দরকার পড়ত না।
বালাকোটের এয়ারস্ট্রাইক সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের জওয়ানদের প্রতি আস্থাশীল আমি। তাই জওয়ানদের সন্ত্রাস দমনে সমস্ত রকমের স্বাধীনতা দেওয়া হয়েছে। পাকিস্তান ভেবেছিল মোদী নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু আমার কাছে নির্বাচন থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল দেশ। এয়ারস্ট্রাইকের পুরো কৃতিত্ব বায়ুসেনার, আমার নয়।দুর্নীতি দমন প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা দেশের সম্পদ লুঠ করেছে, তাদের থেকে প্রতিটি টাকা ফেরত নেওয়া হবে। জনগণের সহযোগিতায় বহু জালিয়াতদের জেলে নিয়ে যেতে সক্ষম হয়েছি।’
ম্যায় ভি চৌকিদার কর্মসূচী এদিন দিল্লির তালকোটরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সেখানে হাজির ছিল প্রায় ৫০০০ মানুষ। একই সঙ্গে এদিন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দেশের ৫০০টি জায়গায় সরাসরি আলাপচারিতা চালান প্রধানমন্ত্রী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top