News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট শান্তিপূর্ণ হবে ঃ কমিশন
Image

ভোট শান্তিপূর্ণ হবে ঃ কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ ৷৷ লোকসভা নির্বাচনে ত্রিপুরায় মোট ভোটার ২৬ লক্ষ ১৪ হাজার ৭১৮ জন৷ রবিবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি৷ তিনি জানান, পুরুষ ভোটার ১৩ লক্ষ ১৯ হাজার ৬৯৩ জন, মহিলা ভোটার ১২ লক্ষ ৮৫ হাজার ৬১৮ জন এবং সার্ভিস ভোটার রয়েছেন ৯ হাজার ৩৯৩ জন৷ তিনি আরো জানান, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৪ জন৷

এদিন মুখ্য নির্বাচন আধিকারিক বলেন, লোকসভা নির্বাচনে ১০০ ওয়েব কাস্টিং হবে৷ তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তিনি বলেন, সম্প্রতি ত্রিপুরায় সমস্ত টেলিকম সার্ভিস প্রোভাইডারের সাথে বৈঠক করেছি৷ নেটওয়ার্ক সিগন্যাল  সারা রাজ্যে সুনিশ্চিত করার জন্য বলা হয়েছে৷ তা সত্বেও কোথাও সিগন্যালের সমস্যা হলে সেখানে ভিডিও রেকর্ডিং করা হবে৷

এদিন তিনি লোকসভা নির্বাচনে ভোটারদের তথ্য তুলে ধরেছেন৷ তিনি জানান, লোকসভা নির্বাচনে ত্রিপুরায় মোট ভোটার সার্ভিস ভোটার সহ ২৬ লক্ষ ১৪ হাজার ৭১৮ জন৷ এদিন তিনি সংসদীয় ক্ষেত্রভিত্তিক ভোটারদের সম্পূর্ণ তালিকা তুলে ধরেছেন৷ তিনি জানান, ত্রিপুরা পশ্চিম আসনে পুরুষ ভোটার ৬ লক্ষ ৮২ হাজার ৪৪ জন, মহিলা ভোটার ৬ লক্ষ ৬৫ হাজার ৩২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন৷ সব মিলিয়ে ত্রিপুরা পশ্চিম আসনে মোট ভোটার ১৩ লক্ষ ৪৭ হাজার ৩৮১ জন৷ এদিকে, ত্রিপুরা পূর্ব আসনে মোট পুরুষ ভোটার ৬ লক্ষ ৩৭ হাজার ৬৪৯ জন, মহিলা ভোটার ৬ লক্ষ ২০ হাজার ২৯১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন৷ তাতে, ত্রিপুরা পূর্ব আসনে মোট ভোটার ১২ লক্ষ ৫৭ হাজার ৯৪৪ জন৷ শ্রীরাম তরণিকান্তি জানিয়েছেন, নির্বাচনে সার্ভিস ভোটার রয়েছেন ৯ হাজার ৩৯৩ জন৷ তাঁদের মধ্যে ত্রিপুরা পশ্চিম আসনে সার্ভিস ভোটার রয়েছেন ৫ হাজার ৪৭৬ জন এবং ত্রিপুরা পূর্ব আসনে সার্ভিস ভোটার রয়েছেন ৩৯১৭ জন৷

তিনি আরও জানান, বিধানসভা ভিত্তিক সবচেয়ে বেশী ভোটার রয়েছে বাধারঘাট কেন্দ্রে৷ ওই কেন্দ্রে মোট ভোটার ৫৮ হাজার ৭৩ জন৷ এদিকে, সবচেয়ে কম ভোটার রয়েছে করবুক বিধানসভা কেন্দ্রে৷ ওই কেন্দ্রে মোট ভোটার ৩৫ হাজার ৫০৮ জন৷ এদিকে, বিধানসভা ভিত্তিক সবচেয়ে বেশি ভোট কেন্দ্র বাধারঘাট বিধানসভা কেন্দ্রে৷ ওই কেন্দ্রে ৭১টি ভোট কেন্দ্র রয়েছে৷ তেমনি সবচেয়ে কম ভোট কেন্দ্র রয়েছে চড়িলামে৷ সেখানে ৪৪টি ভোট কেন্দ্র রয়েছে৷ শ্রীরাম তরণিকান্তি জানিয়েছেন, বিধানসভা ভিত্তিক সবচেয়ে বেশি মহিলা ভোটার রয়েছে টাউন বরদোয়ালী কেন্দ্রে৷ ওই কেন্দ্রে মহিলা ভোটার রয়েছেন ১০৭৭ জন৷ তেমনি, রাজনগর বিধানসভা কেন্দ্রে সবচেয়ে কম মহিলা ভোটার রয়েছেন৷ ওই কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা ৮৭৮জন৷

মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, ১৮ থেকে ১৯ বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা ৩৯ হাজার ৭৭ জন৷ তাঁদের মধ্যে পুরুষ ২১ হাজার ৭৩১ জন এবং মহিলা ১৭ হাজার ৩৪৬ জন৷ তিনি আরও জানান, ত্রিপুরা পশ্চিম আসনে ১৬৭৯টি এবং ত্রিপুরা পূর্ব আসনে ১৬৪৫টি মোট ৩৩২৪টি ভোট কেন্দ্র রয়েছে৷

এদিকে, সমস্ত বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন আাধিকারিক৷ তিনি বলেন, সমস্ত বুথে ওয়েব কাস্টিংয়ের পাশাপাশি কিছু কিছু বুথে একাধিক ক্যামেরা লাগানো হবে৷ তাছাড়া, প্রতিটি বিধানসভা কেন্দ্রে অন্তত একটি ভোট কেন্দ্র সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হবে৷

এদিকে, সমাজদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷ তাঁর কথায়, লোকসভা নির্বাচনকে ঘিরে সারা রাজ্যেই সন্ত্রাসের খবর পাওয়া যাচ্ছে৷ প্রচুর অভিযোগও জমা পড়েছে৷ সমস্ত অভিযোগ গুরুত্ব দিয়ে দেখছে কমিশন৷ অভিযোগের সত্যতা যাচাই করে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, বেশ কয়েকজনকে সন্ত্রাসের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনি এদিন অভয় দিয়ে বলেন, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার সংকল্প নিয়েছে নির্বাচন কমিশন৷ তাই ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top