News Flash

  • Home
  • Uncategorized
  • জনজাতির স্বার্থবিরোধী অভিযোগ তুলে আইপিএফটি-র তিন নেত্রী কংগ্রেসে
Image

জনজাতির স্বার্থবিরোধী অভিযোগ তুলে আইপিএফটি-র তিন নেত্রী কংগ্রেসে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ লোকসভা নির্বাচনের আগে শাসক ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রা (আইপিএফপি) দলে ভাঙ্গন অব্যাহত৷ রবিবার ত্রিপুরা প্রদেশ সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মার হাত ধরে কংগ্রেস দলে যোগ দিলেন দলের মহিলা সহযোগী সংগঠন মহিলা আইপিএফটি-র তিন নেত্রী৷ তাঁরা হলেন সংগঠনের সহ-সভানেত্রী বীণামালা দেববর্মা, সংগঠনের কুমারঘাট বিভাগের উপদেষ্টা রাধামণি দেববর্মা এবং সংগঠনের কাঞ্চনপুর ডিভিশনের চিফ অরগানাইজিং সেক্রেটারি মেরিয়ামি রিয়াং৷

তাঁদের অভিযোগ, আইপিএফটি- র জন্য তাঁরা অনেক কাজ করেছেন৷ কিন্তু দলের কিছু নেতা নিজেদের স্বার্থের জন্য দলকে নষ্ট করছেন৷ এমন-কি দলের প্রধান উদ্দেশ্য তিপ্রাল্যান্ড গঠনের দাবিকেও প্রায় ভুলে যাচ্ছেন তাঁরা৷ এ-সবের জন্য প্রথমসারির কয়েকজন নেতাকে তাঁরা দায়ী করেছেন৷ ওই নেতারা বিজেপি-র পরামর্শ মেনে চলেন৷ দলত্যাগী নেত্রীদের আরও অভিযোগ, আইপিএফটি নেতাদের কারণে  ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য নষ্ট হচ্ছে৷ এ-সব কারণে দলের সাধারণ কর্মী যাঁরা দলকে মন দিয়ে ভালোবাসেন এবং দলের জন্য সবসময় কাজ করেন তাঁরা কষ্ট পাচ্ছেন৷ তাই তাঁরা আইপিএফটি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন৷ তাঁরা আরও জানান, তাদের সঙ্গে দুই থেকে তিন হাজার সদস্য কংগ্রেস দলে আসছেন৷

এদিকে, যোগদান অনুষ্ঠানের পর প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলেন, স্বাধীনতার ৭০ বছর পর ত্রিপুরার সকল জনজাতি অংশের মানুষকে এক জোট করার চেষ্টা তিনি করেছিলেন৷ যাতে ভারত সরকারের কাছে একটি নতুন খবর যায় যে ত্রিপুরা রাজ্যের সকল জনজাতি অংশের মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এক জোট৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদে কেন্দ্র থেকে সরাসরি অর্থ প্রদান করা হয়, সিটিজেনশিপ বিল বাতিল করতে হবে, জনজাতিদের জমি যারা দখল করেছে তা উদ্ধার করতে হবে৷ এজন্য অন্যান্য জনজাতি ভিত্তিক দলের পাশাপাশি আইপিএফটি দলের সভাপতি এনসি দেববর্মার বাড়ি গিয়ে দেখা করেছিলেন কংগ্রেস দলের পাশে দাঁড়ানোর জন্য৷ কিন্তু আইপিএফটি দলের দুই তিনজন নেতার কারণে তা সম্ভব হয়নি৷ তবে আইপিএফটি-র অনেকেই কংগ্রেসের সঙ্গে আসতে চান৷ এরই প্রেক্ষিতে তিন মহিলা নেত্রী কংগ্রেস দলে যোগ দিয়েছেন৷ আরও অনেক যুব নেতা ও সদস্য কংগ্রেসে আসবেন৷ এই আন্দোলনকে এক রাজনৈতিক আন্দোলন হিসেবেই রাখতে চান না৷ এই আন্দোলনকে জনজাতিদের অস্তিত্বের লড়াই হিসেবে দিল্লি পর্যন্ত নিয়ে ধরতে চান বলেও জানান তিনি৷ প্রসঙ্গত, কয়দিন আগে আইপিএফটি ছেড়ে অনেক ভোটার বিজেপি-তে যোগদান করেছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top