News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে মহিলা স্বশক্তিকরণ নরেন্দ্র মোদীর দৌলতেই সম্ভব হয়েছে : বিজয়া রাহাতকর
Image

দেশে মহিলা স্বশক্তিকরণ নরেন্দ্র মোদীর দৌলতেই সম্ভব হয়েছে : বিজয়া রাহাতকর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ দেশে মহিলারা স্বশক্ত হতে পেরেছেন, শুধুমাত্র নরেন্দ্র মোদীর দৌলতে৷ একথা দৃঢ়তার সাথে বলেন বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বিজয়া রাহাতকর৷ তাঁর কথায়, উজ্জ্বলা যোজনা, সৌভাগ্য যোজনা দেশের মহিলাদের জীবনশৈলী বদলে দিয়েছে৷ শুধু তাই নয়, নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে মোদী সরকার৷

শনিবার আগরতলায় প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভায় অংশ নিয়ে সর্বভারতীয় সভানেত্রীর দাবি, দেশে নরেন্দ্র মোদী ভাল কাজ করছেন তাই বিরোধীদের পেটে ব্যাথা উঠেছে৷ বিরোধীরা আজ একজোট হয়েছেন, কারণ তারা মহা ঘোটালা সরকার বানাতে চাইছেন৷ তাঁর বক্তব্য, নরেন্দ্র মোদিকে হারানো এখন বিরোধীদের একমাত্র লক্ষ্য৷ তাই কাশ্মীর থেকে কণ্যাকুমারী বিরোধীরা একজোট হওয়ার চেষ্টা করছেন৷

বিজয়া রাহাতকর বলেন, বিরোধীরা নানা অজুহাতে নরেন্দ্র মোদীর দিকে প্রশ্ণ তুলছেন৷ তাঁর কটাক্ষ, নরেন্দ্র মোদীকে যাঁরা প্রশ্ণ করছেন জনগন তাঁদের ক্ষমা করবেন না৷ তিনি বলেন, দেশে গত পাঁচ বছরে ৯ কোটির অধিক শৌচালয় নির্মাণ হয়েছে৷ তাতে, মহিলাদের খোলা জায়গায় শৌচ করতে যেতে হয় না৷

তিনি সুর চড়িয়ে বলেন, চোরেরা আজ চৌকিদারের বিরুদ্ধে একজোট হয়েছে৷ কারন, নরেন্দ্র মোদির জন্য দূর্নীতি দমন হচ্ছে৷ তাঁর মতে, নরেন্দ্র মোদী দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন৷ তাই এবারের নির্বাচনে লড়াই হবে রাষ্ট্রবাদী এবং রাষ্ট্রবিরোধীর মধ্যে৷ তিনি ডাক দেন, দেশের কল্যাণে চৌকিদারীর সংকল্প নিন৷ নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করুন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top