News Flash

  • Home
  • Uncategorized
  • এলপিজির সঙ্কট, ক্ষোভে শহরের উত্তরগেইটে অবরোধ ভোক্তাদের
Image

এলপিজির সঙ্কট, ক্ষোভে শহরের উত্তরগেইটে অবরোধ ভোক্তাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ ৷৷ রাজনৈতিক ডামাডোলের শিকার রাজ্যের এলপিজি ভোক্তারাও৷ রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টার গুলোতে গ্যাসের সঙ্কট চরম আকার ধারণ করেছে৷ দিনের পর দিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোক্তারা গ্যাস পাচ্ছেন না৷ এরই প্রতিবাদে শুক্রবার সকালে রাজধানী আগরতলা শহরের উত্তর গেইট সংলগ্ণ এলাকায় মূল সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ ভোক্তা সাধারণ৷ অবরোধের ফলে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ ঘটনার খবর পেয়ে পুলিশের পদস্থ আধিকারিকরা অবরোধ স্থলে ছুটে যান৷

রাজ্যের গ্যাস এজেন্সিগুলিতে গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে৷ নির্বাচনী ডামাডোলে গ্যাস আমদানিও রাস পেয়েছে৷ এর ফলে ভোক্তারা দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে গ্যাস পাচ্ছেন না৷ তাতে ভোক্তা সাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এই চিত্র রাজ্যের সবকটি গ্যাস এজেন্সিতে পরিলক্ষিত হচ্ছে৷ রাজধানী আগরতলা শহরের উত্তর গেইট সংলগ্ণ গ্যাস এজেন্সিতে এত কয়েকদিন ধরে গ্যাসের যোগান নেই৷ দিনের পর দিন এসেও গ্যাস না পাওয়ায়ক্ষুব্ধ ভোক্তারা৷ শুক্রবার সকালে উত্তর গেইটে মূল সড়ক অবরোধ করেন৷ অবরোধের ফলে গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন আটকে পড়ে৷

তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ খবর পেয়ে পুলিশের দ্বারস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান৷ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন পুলিশের কর্মকর্তারা৷ এদিকে গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ জানান গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি আগরতলার উদ্দেশ্যে আসছে৷ গাড়ি এসে পৌঁছা মাত্রই ভোক্তাদের মধ্যে গ্যাস বিতরণ করা হবে৷ সেই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ মুক্ত করা হয়৷ রাজধানী আগরতলা শহর রাজ্যের অন্যান্য স্থানেও এলপিজি সঙ্কট চলছে বলে জানা গেছে৷ এর ফলে ভোক্তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে৷ জানা গেছে বিশালগড়স্থিত গ্যাস বটেলিং সেন্টারে যান্ত্রিক গলযোগের কারণে গ্যাসের জোগান অর্ধেক নেমে এসেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top