News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের নগদ টাকাসহ আটক চোর, উদ্ধার বাইক
Image

বাংলাদেশের নগদ টাকাসহ আটক চোর, উদ্ধার বাইক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ ৷৷ ফের পূর্ব থানার নাকের ডগায় চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক কুখ্যাত বাংলাদেশি চোর৷ পূর্ব থানার পুলিশ যখন পঞ্চায়েতে কালঘুমে মগ্ণ তখনই সীমান্তের ওপার থেকে রাজ্যে প্রবেশ করে চোরেরা বাইক নিয়ে চম্পট দেয়৷ গত কয়েকমাসে আগরতলা শহর সহ তৎসংলগ্ণ এলাকা থেকে শত শত বাইক চুরি করে নিয়ে গেছে চোরেরা৷ অথচ পূর্ব থানার পুলিশ কালঘুমে৷ আর লোক দেখানো অভিযানে ব্যস্ত৷ আর চোরকে যছন জনতা হাতে নাতে পাকড়াও করে উত্তম-মধ্যম দিচ্ছে আর তখন পুলিশ রহস্যজনকভাবে সামনে এসে হাজির হয়ে চোরকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে থানায়৷ আর সেখানে চোরদের চলে জামাই আদর৷

বৃহস্পতিবার রাত আনুমানিক ১১.৩০টা নাগাদ ধলেশ্বর ৭ ও ৮নং রোডের মাঝামাঝিতে ৩ যুবক একটি বাইকে করে যাচ্ছিল৷ পুলিশ ঐ সময় পেট্রোলিং-এ নামলে পুলিশকে দেখে চোরের দল পালিয়ে যায়৷ এর মধ্যে এক চোর ঐ এলাকা থেকেই একটি মোটর বাইক চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ তাকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দেয়৷ কিন্তু রহস্যজনকভাবে ঐ এলাকায় পৌঁছান পূর্ব থানার এসআই মঙ্গেশ্বর পাটারি৷ সেখান থেকে তাকে বাঁচিয়ে পূর্ব থানায় নিয়ে যায় এসআই মঙ্গেশ্বর৷ জানা যায় ধৃত চোর বাংলাদেশি৷ তার নাম আফজল হোসেন৷ স্থানীয় জনগণ তাকে উত্তম-মধ্যম দিয়ে সে স্বীকার করে বাইক চুরির সাথে জড়িত সে৷ কিন্তু লক্ষ্যণীয় বিষয় হচ্ছে কোন চোরকে উত্তম-মধ্যম দিলেই কোন না কোনভাবেই পূর্ব থানার পুলিশ ছুটে গিয়ে বাঁচিয়ে নিয়ে আসছে৷

সম্প্রতি ধলেশ্বর থেকে সংবাদমাধ্যমের সাথে জড়িত এক কর্মীর মোটর বাইক চুরি হয়৷ এই ঘটনাটি হয় খোদ পূর্ব থানার এসআই মঙ্গেশ্বরের সামনে৷ মুহূর্তের মধ্যেই ঐ সংবাদ কর্মী পুলিশের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করা হলেও আজও তার বাইকটি উদ্ধারে ব্যর্থ পূর্ব থানার মাথা মোটা পুলিশ কর্মীরা৷ প্রতিদিন বাংলাদেশি চোরেরা রাজ্যে ঢুকে বাইক, স্বর্ণালঙ্কার সহ অন্যন্য সামগ্রী চুরি করে নিয়ে গেলেও পুলিশের কোন হেলদোল নেই৷ বিগত ৬-৭ মাস সময় বাইক চুরির ঘটনা বৃদ্ধি পেলেও তা রুখতে কোন ব্যবস্থাই নিচ্ছে না পুলিশ৷ আর পূর্ব থানার পুলিশ এবং এসআই মঙ্গেশ্বর পাটারি প্রতিটি ঘটনার তদন্তে গাফিলতি করছে বলেও অভিযোগ ক্ষতিগ্রস্তদের৷ চোর পাকড়াও হলে ঘটনার কয়েক মিনিটের মধ্যেই এস হাজির হচ্ছে পুলিশ৷ এতে করে পূর্ব থানার পুলিশের ভূমিকায় ক্ষোভে আগুন জ্বলছে সাধারণের মধ্যে৷

অন্যদিকে ধৃত আফজল হোসেনের কাছ থেকে বাংলাদেশি টাকা সহ বেশ কিছু আপত্তিকর জিনিস পাওয়া গেছে৷ প্রশ্ণ উঠছে সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে চোরের প্রবেশ করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top