News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনে জিতে বিজেপিকে যোগ্য জবাব মহাজোট : দেবেগৌড়া
Image

নির্বাচনে জিতে বিজেপিকে যোগ্য জবাব মহাজোট : দেবেগৌড়া

বেঙ্গালুরু, ১৯ মার্চ (হি.স.) : নির্বাচনে জিতে বিজেপিকে যোগ্য জবাব দেবে বিরোধীদের মহাজোট। মঙ্গলবার এমনই দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান জেডি(এস) নেতা এইচ ডি দেবেগৌড়া।
এদিন সাংবাদিকদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এইচ ডি দেবেগৌড়া বলেন, ‘বিরোধীদের মহাজোটের ধারণাকে ব্যঙ্গ করেছে নরেন্দ্র মোদী। কিন্তু অন্যদিকে অন্য দলের সঙ্গে জোট করে দেশের একাধিক রাজ্যে সরকার চালাচ্ছে বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনে জিতে বিজেপিকে যোগ্য জবাব দেবে মহাজোট।’অবিজেপি দলগুলির তথাকথিত মহাজোটের প্রতি আস্থাপ্রকাশ এইচ ডি দেবেগৌড়া বলেন, লোকসভা নির্বাচনের পর মহাজোট পূর্ণ আকার ধারণ করবে। প্রত্যেক রাজ্যের নিজস্ব সমস্যা রয়েছে। প্রত্যেক রাজ্যেরই আঞ্চলিক নেতারা রয়েছে।

যাদের অমার্যাদা করতে পারবে না জাতীয় দলগুলি। প্রতিটি রাজ্যের পরিস্থিতি একেবারে আলাদা। তাই বিজেপি এবং জোটসঙ্গীর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। ধর্ম নিরপেক্ষ সরকার গড়ার জন্য লোকসভা নির্বাচনের পরই মহাজোট তাঁর পূর্ণ আকার পাবে।
উল্লেখ করা যেতে পারে বিরোধীদের মহাজোটকে ‘মহামিলাভট’ বা ভেজাল জোট বলে কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী। এর প্রেক্ষিতেই এমন মন্তব্য করেছেন দেবেগৌড়া। উল্লেখ্য, কর্ণাটকে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়বে জেডি(এস)। দক্ষিণের এই রাজ্যে ৮টি আসনে লড়বে জেডি(এস)। বাকি ২০টি আসনে লড়বে কংগ্রেস।

Releated Posts

অসমের কৃষিক্ষেত থেকে লে’জের প্যাকেট: ৭৭৮ কোটি টাকার বিনিয়োগে কর্মসংস্থানের বার্তা হিমন্তের

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথা তুলে ধরে ৭৭৮ কোটি টাকার বিনিয়োগের প্রসঙ্গ…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top