News Flash

  • Home
  • Uncategorized
  • মাধ্যমিকে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ, সোচ্চার হল এনএসইউআই
Image

মাধ্যমিকে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ, সোচ্চার হল এনএসইউআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের  ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র সংগঠন এন এস ইউ আই৷ সংগঠনের রাজ্য সভাপতি রাকেশ দাস এর নেতৃত্বে এক প্রতিনিধি দল বুধবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির  সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে জানতে চাইলে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে অভব্য আচরণ করেন বলে গুরুতর অভিযোগ করা হয়েছে৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির মত একজন গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তির এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে এনেছি মধ্যে পড়েছে৷

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে কোনো সদউত্তর দেননি মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ৷ এই ইস্যুতে ছাত্র সংগঠন এন এস ইউ আই গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে শামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছে৷ নতুন উল্লেখ্য পরীক্ষা মোবাইল ফোন কিংবা বৈদ্যুতিন কোন যন্ত্র ব্যবহার নিষিদ্ধ হলেও সাধারণ ক্যালকুলেটর ব্যবহারএর ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা ইতিপূর্বে জারি করা হয়নি৷ এবছর আচমকা এ ধরনের নির্দেশিকা জারি করায় ছাত্র-ছাত্রীরা বিপাকে পড়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন এন এস ইউ আই রাজ্য সভাপতি রাকেশ দাস৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top