News Flash

  • Home
  • Uncategorized
  • অসম-সহ উত্তরপূর্বের সাত রাজ্যের ২৪ আসনে তিন দফায় ভোট
Image

অসম-সহ উত্তরপূর্বের সাত রাজ্যের ২৪ আসনে তিন দফায় ভোট

গুয়াহাটি, ১০ মার্চ (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য যথাক্রমে অসম, অরুণাচল প্রদশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরায় তিন দফায় ভোট গ্রহণ হবে। সে অনুযায়ী ১১ এপ্রিল ভোট হবে অসমের পাঁচ আসন যথাক্রমে ৯ নম্বর তেজপুর, ১১ নম্বর কলিয়াবর, ১২ নম্বর যোরহাট, ১৩ নম্বর ডিব্রুগড় এবং ১৪ নম্বর লখিমপুরে।সেভাবে এই একই দিন প্রথম দফায় অরুণাচল প্রদেশের দুই আসন অরুণাচল পূর্ব ও অরুণাচল পশ্চিম, নাগাল্যান্ডের একমাত্র আসন, মিজোরামের একমাত্র আসন, মেঘালয়ের দুই আসন শিলং ও তুরা এবং মণিপুরের দুই আসনের মধ্য একটি মণিপুর ইনার এবং ত্রিপুরার দুই আসন ত্রিপুরা পূর্ব ও ত্রিপুরা পশ্চিমের জন্য ভোট গ্রহণ হবে।প্রথম দফার ভোটের জন্য গ্যাজেট নোটিফিকেশন জারি হবে ১৮ মার্চ। মনোনয়ন পেশের শেষ দিন ২৫ মার্চ।

তার পরের দিন ২৬ তারখি মনোনয়ন পরীক্ষা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে ২৮ মার্চ। ভোট হবে ১১ এপ্রিল।দ্বিতীয় দফার ভোট ১৮ এপ্রিল। অসমের পাঁচ আসন যথাক্রমে ১ নম্বর করিমগঞ্জ (তফশিলি জাতি সংরক্ষিত), ২ নম্বর শিলচর, হাফলং ও কারবি আংলংকে নিয়ে ৩ নম্বর স্বশাসিত জেলা (উপজাতি সংরক্ষিত), ৮ নম্বর মঙ্গলদৈ এবং ১০ নম্বর নগাঁও।এভাবে পূর্বোত্তরের মণিপুর রাজ্যের অবশিষ্ট এক আসন মণিপুর আউটারেও এদিন ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফার ভোটের জন্য গ্যাজেট নোটিফিকেশনের দিন ধার্য করা হয়েছে ১৯ মার্চ। মনোনয়ন পেশের শেষ দিন ২৬ মার্চ এবং সেগুলো পরীক্ষা করা হবে ২৭ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মার্চের ২৯ তারিখ। ভোট গ্রহণ ১৮ এপ্রিল।তৃতীয় তথা শেষ দফায় ভোট হবে অসমের অবশিষ্ট চার আসন যথাক্রমে ৪ নম্বর ধুবড়ি, ৫ নম্বর কোকরাঝাড়, ৬ নম্বর বরপেটা এবং ৭ নম্বর গুয়াহাটি আসন। অসমে শেষ দফার ভোটের জন্য গ্যাজেট নোটিফিকেশন জারি হবে ২৮ মার্চ। মনোনয়নপত্র পেশের শেষ দিন ৪ এপ্রিল। মনোনয়নপত্র পরীক্ষা হবে ৫ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৮ এপ্রিল। ভোট হবে ২৩ এপ্রিল। ফলাফল ঘোষণা ২৩ মে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top